রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ *** সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল *** দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের *** রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে *** রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: চারজন রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার *** পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি *** রাষ্ট্র নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে, লড়াই চলবে: সংবাদ সম্মেলনে ককরোচরা *** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

শাড়ি পরে তো আর জিম করবো না : বারিশা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মডেলিং, উপস্থাপনাসহ বিভিন্ন ব্র্যান্ড প্রোমোটিংয়ের সঙ্গে যুক্ত বর্তমান সময়ে শোবিজাঙ্গনে ব্র্যান্ড প্রোমোটার হিসেবে পরিচিত বারিশা হক।দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যস্ততায় দেখা মেলে বারিশার। 

বিশেষ করে বিভিন্ন পোশাকের প্রোমোটিংয়ে বাহারি সাজে হাজির হন এই মডেল। কেউ কেউ বারিশার পোশাক ও সাজের প্রশংসা করেন। কেউ আবার তার কর্মকাণ্ডের সমালোচনাতেও মেতে ওঠেন। 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বারিশা হক। যেখানে তিনি বলেছেন, তার ব্যবহৃত পোশাক, গহনা প্রায় সবই বিভিন্ন প্রতিষ্ঠান, ব্র্যান্ড স্পন্সর করে থাকে। যে কারণে ভিন্ন ভিন্ন পোশাকে, ভিন্ন ভিন্ন সাজে দেখা মেলে তার। 

বারিশা আরও বলেন, ‘যখন একটা মানুষ তার কর্মজীবনের পিকআপ সময়ে থাকে তখন সে বিভিন্ন ধরণের পোশাকে নানাভাবেই নিজেকে উপস্থাপন করে। আমি বর্তমানে যেসব পোশাক পরি সেগুলো বিভিন্ন ব্র্যান্ড আমাকে স্পন্সর করে। সেটা পোশাক হোক, গহনা কিংবা মেকআপ। তাদের প্রোডাক্টের প্রমোশনের জন্যই আমাকে এগুলো দিয়ে থাকে।’

এই মডেল বলেন, ‘আমি সেই ড্রেসটাই পরি, যেটা আমি বহন করতে পারবো। তবে এ ক্ষেত্রে অবশ্যই জায়গাভেদে পোশাক বাছাই করতে হবে। কারণ শাড়ি পরে তো আর আমি জিম করবো না। সেখানের যেটা পোশাক সেটাই পরবো। তেমনই একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও আমি সেখানকার জন্য মানানসই পোশাকটাই বেছে নেবো।’

আরও পড়ুন: নারী ভক্তদের চুম্বন করেছি, সবটাই জনপ্রিয়তার কারণে: উদিত

এর আগে প্লাস্টিক সার্জারির ঘটনায় আলোচনায় এসেছিলেন বারিশা হক। সেসময় তিনি জানান, সার্জারি করিয়ে চেহারার শেপ, নাক, চোখ ও কপালের পরিবর্তন এনেছেন। 

বারিশা বলেন, ‘আমি প্রায় সবই পরিবর্তন করেছি। শুধু মনটা আগের মতো আছে।’

এই মডেল আরও জানান, ‘আমার চেহারার শেপ আগে রাউন্ড ছিল, সেটা ভি শেপ করেছি। তারপর নাকে কিছু পরিবর্তন এনেছি। নাকটা আগে বোঁচা ছিল, সেটা ঠিক করেছি। চোখে কিছু পরিবর্তন এনেছি। বোটক্স করেছি, ফিলার করিয়েছি। এছাড়া কপালে ভাঁজ পড়া, সেটাও ঠিক করেছি।’ 

এসি/কেবি


বারিশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের অফ ডে বাতিল, নিরাপত্তায় বাড়তি নজরদারি

🕒 প্রকাশ: ০৬:১৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন: শামা ওবায়েদ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

সৌদি বিমানবন্দরে হামলা: ঢাকা থেকে রিয়াদগামী ৭ ফ্লাইট বাতিল

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

দিল্লিতে নির্বিচার আটক বন্ধ ও স্বাভাবিক চলাচল নিশ্চিতের নির্দেশ সুপ্রিম কোর্টের

🕒 প্রকাশ: ০৫:৫৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদ বিমানবন্দরে হামলায় হতাহত বাংলাদেশিদের পরিচয় জানার চেষ্টা চলছে

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250