সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত *** সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী *** ২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন? *** প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা *** ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায় *** জামায়াতের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই: ফরহাদ মজহার *** আদাবরে ভবন দখলচেষ্টা: দেড় বছরে দেড় কোটি টাকা আদায় করেছিল একই দখলদার গ্রুপ *** আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ *** ড. ইউনূস আমলে গ্রেপ্তার, জামিনের একমাস পর মৃত্যু সাংবাদিকের, কিছু প্রশ্ন *** বাংলাদেশের কিসের এত দুশ্চিন্তা

বর্ষায় টনসিলের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ছবি-সংগৃহীত

যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তাদের ঋতু পরিবর্তনের সাথে সাথে বাড়তে পারে টনসিলের ব্যথা। এছাড়াও দীর্ঘ সময় এসি রুমে থাকা, অ্যালার্জি ইত্যাদি কারণেও এ সমস্যা হতে পারে। বর্ষার সময় নানা স্বাস্থ্য জটিলতা দেখা দেয়।

টনসিলের ব্যথা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। তীব্র বা ‘অ্যাকিউট টনসিলাইটিস’ এবং দীর্ঘমেয়াদি বা ‘ক্রনিক টনসিলাইটিস’। টনসিলের সমস্যার জন্য মূলত দায়ী সর্দি-কাশির ভাইরাসই। এই ব্যথা শুরু হলে দুই একদিনে কমে না। অনেকে ওষুধ খান। এতে স্বস্তি মিললেও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয় থাকে। তাই এই সমস্যা সমাধানে ভরসা রাখুন কিছু ঘরোয়া উপায়ে- 

গরম পানির ভাপ 

গরম পানিতে সামান্য লবণ মেশান। এবার কান-মাথায় ভালো করে জড়িয়ে নিন মোটা কোনো কাপড়। এবার গরম পানির ভাপ নিন। দিনে বার দু’য়েক এমনটা করতে পারেন। অনেক আরাম পাবেন। তবে কাজটি করার সময় ঘরের ফ্যান বন্ধ রাখবেন। 

আরও পড়ুন: কোন খাবারগুলো চুলের ক্ষতি করে, জেনে নিন

লেবু-মধু 

টনসিলে সংক্রমণ হলে কিংবা গলা ব্যথা করলে ঈষদুষ্ণ পানিতে এক চামচ লেবুর রস, এক চামচ মধু আর সামান্য লবণ ভালো করে মিশিয়ে নিয়ে পান করুন। এই মিশ্রণটি ব্যথানাশক। এতে টনসিলের ব্যথা কমবে সহজে। 

গ্রিন টি-মধু 

গলা ব্যথা বা টনসিলের সমস্যা হলে গ্রিন টি-র মধ্যে দু’চামচ মধু মিশিয়ে খান। এতে উপকার মিলবে। মধু আর গ্রিন-টি এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি অক্সিড্যান্ট গুণ আছে যা গলার যেকোনো সংক্রমণ কমাতে কাজে আসতে পারে। 

হলুদ দুধ 

এক কাপ দুধে সামান্য হলুদ মেশান। তারপর সেই দুধ ফুটিয়ে গরম গরম খান। হলুদ মেশানো দুধ টনসিলের সংক্রমণ বা গলা ব্যথার ক্ষেত্রে খুব কার্যকর।

এসি/কেবি

বর্ষায় টনসিলের ব্যথা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের সিদ্ধান্ত

🕒 প্রকাশ: ০৫:১৯ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি বাধ্যতামূলক করার প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

২০ মাসে নদী থেকে ৯২০ মরদেহ উদ্ধার, হত্যার পর পানিতে ফেলার কৌশল কেন?

🕒 প্রকাশ: ০১:৫৩ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্যস্ত কূটনৈতিক সূচি, দুই মাসে চার দেশ সফরের আলোচনা

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

ক্যারিয়ারে সফলতার শুরুতেই ডেঙ্গুতে প্রাণ হারালেন ডা. আঁচল রায়

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ২৭শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250