মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

ফ্যাক্ট চেক

ভাইরাল হওয়া মা ও শিশুর ছবিটি নিয়ে যা জানা গেলো

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ২৯শে মে ২০২৪

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে দেশের উপকূলীয় জেলাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে। এর মধ্যে কিছু ভুয়া ছবিও ছড়িয়েছে।

ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার এক প্রতিবেদনে জানিয়েছে, ঝড়ের সময় ‘ভোলার চরফ্যাশনে কর্দমাক্ত স্থানে এক মা তার সন্তানকে জড়িয়ে শুয়ে আছেন’ দাবি করে যে ছবিটি ফেসবুক ভাইরাল হয়েছে, সেটি আসলে বাস্তব ছবি নয়। বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরিকৃত ছবি।

গত মার্চ মাস থেকেই ছবিটি সামাজিক যোগাযাগমাধ্যমে রয়েছে। অথচ ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবের পর মঙ্গলবার ফেসবুকে অনেকেই ছবিটি পোস্ট করে বলেছেন, ‘ছবিটি গতকাল (২৭শে মে) ভোলার চরফ্যাশন এলাকার’।

রিউমর স্ক্যানার যাচাই করে দেখেছে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়, এমনটি বাস্তব ছবিও নয়। গত মার্চ থেকে প্রচার হওয়া ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুরুতে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতি ব্যবহার করে তায়েফ রাব্বানী নামে বাংলাদেশি এক ইনস্টাগ্রাম ব্যবহারকারীর অ্যাকাউন্টে ছবিটি খুঁজে পাওয়া যায়। তবে ছবির ক্যাপশনে ছবিটির বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। আরও অনুসন্ধান করে গত ৩ থেকে ৭ই মার্চ বিভিন্ন প্ল্যাটফর্মের (ইউটিউব, এক্স, ফেসবুক) একাধিক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট হতে দেখেছে রিউমর স্ক্যানার।

এসব পোস্টে ছবিটির বিষয়ে কোনো তথ্য দেওয়া না হলেও এটা নিশ্চিত যে, ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে এতে কিছু অসঙ্গতি ধরা পড়ে। যেমন, নারীটির হাতের আঙুল অস্বাভাবিক লম্বা, পায়ে ছয়টি আঙুলের অস্তিত্ব। এসব দেখে প্রাথমিক অবস্থায় ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি বলে প্রতীয়মান হয়।

রিউমর স্ক্যানার বলেছে, ছবিটি বাস্তব কি-না সে বিষয়ে নিশ্চিত হতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ছবি শনাক্তকরণ ওয়েবসাইটের সহায়তা নেওয়া হয়। ওয়েবসাইটটি থেকে জানা যায়, ছবিটি বাস্তব নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তাছাড়া, গত মার্চে ভারতের ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ‘নিউজমোবাইল’ ছবিটিকে এআই দিয়ে তৈরি বলে জানায়।

রিউমর স্ক্যানারের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি পুরোনো একটি ছবিকে ঘূর্ণিঝড় রেমালে মা ও সন্তানের বাস্তব ছবি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।

ওআ/ আই.কে.জে

ছবি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250