মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

৩ মাসে বাংলাদেশের ৭২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ৭ই জুলাই ২০২৪

#

প্রতীকী ছবি

ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে বাংলাদেশ থেকে আপলোড করা প্রায় ৭২ লাখ ভিডিও গত তিন মাসে সরিয়ে দেওয়া হয়েছে। টিকটকের চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি–মার্চ ২০২৪) কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে বাংলাদেশ থেকে টিকটকে প্রকাশিত ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও সরানো হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে ভিডিও সরানোর হার ছিল ৯৯.৪। তা করা হয়েছে ভিডিও প্রকাশ করার ২৪ ঘণ্টার মধ্যে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৪ সালের প্রথম তিন মাসে বিশ্বজুড়ে টিকটক ১৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৩০৭টি ভিডিও সরিয়েছে, যা টিকটকে প্রকাশিত ভিডিওর প্রায় শূন্য দশমিক ৯ শতাংশ। এর মধ্যে ১২ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৭৯৩টি ভিডিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত ও অপসারণ করা হয়েছে। অন্যদিকে ৬০ লাখ ৪২ হাজার ২৮৭টি ভিডিও যাচাই-বাছাই করে আবার টিকটকে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া তরুণদের নিরাপত্তা নিশ্চিত করতে অ্যাকাউন্টও নিষ্ক্রিয় করেছে টিকটক। ব্যবহারকারীর বয়স ১৩ বছরের কম সন্দেহ হওয়ায় বিশ্বজুড়ে ২ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪১৪টি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করা হয়েছে।

টিকটকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বচ্ছতা বাড়াতে টিকটক এবার প্রথমবারের মতো মন্তব্য বা কমেন্টের সেফটি টুলগুলো ব্যবহারের মাধ্যমে সরানো ও ফিল্টার করা কমেন্টের পরিমাণ প্রকাশ করেছে। টিকটক কমেন্টের সেফটি টুলের মাধ্যমে এ বছরের প্রথম তিন মাসে ৯৭ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৯৪৬টি মন্তব্য সরিয়েছে ও ফিল্টার করেছে। এ সংখ্যা প্রকাশিত মন্তব্যের ১ দশমিক ৬ শতাংশ। এ ছাড়া এই টুল ব্যবহার করে টিকটকের ভিডিও নির্মাতারা ৩৩৮ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৭২২টি কমেন্ট ফিল্টার বা অপসারণ করেছে।

২০২৪ সালের প্রথম প্রান্তিকের প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানতে এবং টিকটকের কনটেন্ট গাইডলাইনস, টুলস এবং নীতি সম্পর্কে আরও জানতে টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টার ভিজিট করতে বলা হয়েছে।

ওআ/

টিকটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250