শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে ভালোবাসার খেলোয়াড়ের পুরস্কার পেয়ে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৫

#

ফাইল ছবি

বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে ভালোবাসা পাওয়া ফুটবলার কে? বেশির ভাগ বার্সেলোনা সমর্থকের পক্ষপাত যে লিওনেল মেসির দিকে হবে, সেটা বোধ হয় আগেই বলে দেওয়া যায়। এবার জরিপেও উঠে এল একই তথ্য।

স্প্যানিশ দৈনিক স্পোর্তের এক জরিপে বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়া খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মেসি। পুরস্কারটি স্পোর্তের ভ্যালোরেস দেল দেপোর্তে গালা অনুষ্ঠানের অংশ ছিল।

এই জরিপে মেসি পেছনে ফেলেছেন জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, রোনালদিনিও এবং ইয়োহান ক্রুইফের মতো কিংবদন্তিদের। পুরস্কারটি পেয়ে মেসি বলেন, ‘আপাতত এখানে (ইন্টার মায়ামি) আরও কয়েক বছর থাকব। তবে আমরা বার্সেলোনায় ফিরবই, কারণ আমি সব সময় বলেছি, ওটাই আমার সত্যিকারের ঘর।’

পর্তুগালের হয়ে রেকর্ড ১৭,৯২৬ মিনিট মাঠে ছিলেন রোনালদো, মেসি কত

কাতালান মিডিয়া সংস্থা স্পোর্তের পরিচালক জোয়ান ভেহিলস মায়ামিতে গিয়ে মেসির হাতে উপহারটি তুলে দেন। পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ইন্টার মায়ামি তারকা মেসি আরও বলেছেন, ‘আমি ক্যাম্প ন্যুতে অন্য আরেকজন সাধারণ সমর্থক হিসেবেই উপস্থিত থাকব, দলের খেলা অনুসরণ করব এবং ক্লাবকে সমর্থন দেব।’

বিশ্বকাপজয়ী এই মহাতারকা ২০০৪–২০২১ সাল পর্যন্ত বার্সেলোনা মূল দলের হয়ে ৮৩৭ ম্যাচে ৭০৯ গোল করেছেন এবং ৩৫টি শিরোপা জেতেন। তাঁর হাত ধরেই বার্সা বিশ্বের সেরা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে।

বার্সার সবচেয়ে ভালোবাসার ফুটবলারের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত মেসি ফেলে আসা সময়ের স্মৃতিচারণাও করেন, ‘আমরা একসঙ্গে অনেক কিছুর ভেতর দিয়ে গেছি, ভালো ও খারাপ উভয় দিকেই।  কারণ, এত বছরের সম্পর্ক সব সময় মধুর হয় না, কঠিন সময়ও আসে। এটা আমার ঘর, আমার জায়গা, আমার মানুষ। আমি চেয়েছিলাম অন্য কোনো ক্লাবে না গিয়ে আমার পুরো ক্যারিয়ারটিই সেখানে কাটাতে। দুঃখজনকভাবে, বিষয়গুলো অন্য রকমভাবে ঘটেছিল।’

তবু বার্সেলোনার স্মৃতি নিজের মধ্যে লালন করবেন জানিয়ে মেসি বলেছেন, ‘তবে আমরা যেসব মুহূর্ত একসঙ্গে কাটিয়েছি সেসব স্মৃতি আমি সব সময় আদরের সঙ্গে নিজের মধ্যে লালন করব। মহামারির কারণে আমাকে ভক্তদের ছাড়াই ক্লাবটি থেকে বিদায় নিতে হয়েছিল, সেটি একটি অস্বাভাবিক বছর ছিল। বার্সেলোনার সবার প্রতি আমার বিশেষ ভালোবাসা রয়েছে।’

জে.এস/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250