বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ফ্যামিলি কার্ড চালুর পরিকল্পনায় আন্তঃমন্ত্রণালয় সভা *** প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ *** প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ *** শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী *** ‘চোখে আওয়ামী লীগ আর বিকল্প হচ্ছে বিএনপি’ *** সিদ্ধান্ত পরিবর্তন, একুশে বইমেলা ২৫শে ফেব্রুয়ারি থেকে ১৫ই মার্চ *** সাংবাদিক-কর্মচারীদের ‘অনাস্থা’, বের হয়ে গেলেন বাসস এমডি মাহবুব মোর্শেদ *** রিজার্ভ নিয়ে বড় সুখবর দিলেন গভর্নর *** আওয়ামী লীগ অফিসে টানানো ব্যানার খুলে ফেলল বৈষম্যবিরোধীরা *** প্রতিশ্রুতি বাস্তবায়নে ১৮০ দিনের কর্মপরিকল্পনা চেয়েছে সরকার

পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ১৩৩০ পদের বড় নিয়োগ

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ ফাউন্ডেশনে দুই ক্যাটাগরির পদে নবম ও ১২তম গ্রেডে ১৩৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা

পদসংখ্যা: ১৫৫

যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয়, কর্মী ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনাসংক্রান্ত কাজে আগ্রহ থাকতে হবে।

বয়স: ৩১শে মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–৯)

২. পদের নাম: মাঠ কর্মকর্তা

পদসংখ্যা: ১১৭৫

যোগ্যতা: স্বীকৃত কলেজ/বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি/সমমানের সিজিপিএসহ স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলা পর্যায়ে পিডিবিএফের সুফলভোগী সদস্য/উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয় আহরণসহ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে।

বয়স: ৩১শে মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড–১২)

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে (www.pdbf.gov.bd) ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে http://pdbf.teletalk.com.bd) জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ বা অন্য অপারেটর থেকে ০১৫০০১২১১২১–৯ পর্যন্ত কল অথবা alljobs.query@teletalk.com.bd ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। এ ছাড়া টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ ১ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনের শেষ সময়: ১৪ই এপ্রিল ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত।

আরএইচ/এইচ.এস


পিডিবিএফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250