সোমবার, ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ইরান সরকারের বিরুদ্ধে লাখো মানুষের বিক্ষোভ *** আওয়ামী লীগের ভাঙাচোরা কার্যালয়ে দুপুরে নেতা-কর্মীদের স্লোগান, বিকেলে অগ্নিসংযোগ *** ঠাকুরগাঁওয়ে দেড় বছর পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের প্রকাশ্যে স্লোগান *** মধ্যপ্রাচ্যে আবারও মার্কিন রণতরী, কী ঘটছে ইরানের সঙ্গে? *** তারেক রহমানের আগমন জাতীয় রাজনীতির জন্য ঐতিহাসিক মুহূর্ত: জামায়াত আমির *** ড. ইউনূস ‘দ্বিতীয় মীরজাফর’ ও ‘আমেরিকার দালাল’, তার পোস্টারে আগুন *** নতুন সরকার যখন বলবে তখনই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী *** দেশের জন্য কাজ করতে এসে আমার সব সঞ্চয় শেষ, দাবি সেই ফয়েজ আহমদ তৈয়্যবের *** নির্ধারিত সময়ের আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন আইজিপি *** ভারত কি সত্যিই বিএনপি সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়বে

সুখবর পেলেন বিএনপির নেতা মাসুদ তালুকদার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৮ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির নেতা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলের চেয়ারপারসনের উপদেষ্টাসহ তার সব ধরনের পদ গত মার্চে স্থগিত করা হয়েছিল। 

শনিবার (১৫ই নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসুদ তালুকদারের স্থগিতাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৫ই মার্চ বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। শনিবার (১৫ই নভেম্বর) তার সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বিএনপির এই নেতা এখন থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মাসুদ আহমেদ তালুকদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250