শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ *** স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী *** মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি *** জাসদের কার্যালয় থেকে আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক নেতা-কর্মী আটক *** জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য আটক *** মিরপুরে স্বাস্থ্যসেবাকেন্দ্রের গেটে ত্রিপল টানিয়ে চলছে টিকাদান, ভোগান্তিতে শিশু-মায়েরা *** স্বাস্থ্যসেবাকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি ছিল কি না, তদন্ত হচ্ছে: ডিএমপি কমিশনার *** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

রমজানের সারা শরীরেই বিদ্যুৎ!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ৯ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিদ্যুতে সংযোগকৃত তার ধরে আছেন রমজান। এসময় তার শরীর স্পর্শ করলেই জ্বলছে টেস্টার ও বাল্ব। বিদ্যুৎ স্পর্শ হলেই যেনো মৃত্যু অনিবার্য। কিন্তু তাকে কখনোই বিদ্যুৎস্পর্শ হতে দেখেনি বলে দাবি এলাকাবাসী। সেজন্য এলাকায় ‘ বিদ্যুৎ রমজান’ হিসেবে পরিচিতি পেয়েছেন পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের ৭নং ওয়ার্ডের রিয়াজুল হক রমজান।

এইচএসসি পাস রমজান লেখাপড়ার পাশাপাশি ছোটবেলা থেকেই বিদ্যুতের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রায় ২০ বছর ধরে বিভিন্ন বাড়িতে বৈদ্যুতিক ওয়্যারিংসহ অন্যান্য ইলেকট্রনিকস সংযোগের কাজ করছেন তিনি। তার শরীরের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়। এমনকি তার শরীরে টেস্টার ও বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিলে সেগুলো জ্বলে ওঠে বলে জানা গেছে। 

আরো পড়ুন: প্রেমে বিচ্ছেদ, মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করলো যুবক

এলাকাবাসীরা গণমাধ্যমকে জানান, সরাসরি বিদ্যুৎ স্পর্শ করলেও রমজানের কিছু হয় না। তার সমগ্র শরীরে বিদ্যুৎ প্রবাহিত হলেও তার কোনো ক্ষতি হয় না। প্রতিদিন তাকে দেখার জন্য এলাকাবাসীরা তার বাড়িতে ভিড় করে। দেখাতে হয় বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে তার পেশাগত কাজটি। তিনি কখনো মেইন সুইচ অফ করে বিদ্যুতের কাজ করেন না বলে জানিয়েছেন এলাকাবাসীরা।

এই বিষয়ে রমজান গণমাধ্যমকে বলেন, ছোট থেকেই আমি এই পেশায় জড়িয়ে পড়ি। হঠাৎ একদিন মেইন লাইনের তার আমার গায়ে স্পর্শ করে। কিন্তু তাতে আমার কোনো ক্ষতি হয়নি। পরে শরীরে টেস্টার দিয়ে দেখি তাতে আলো জ্বলছে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই বিশ্বাস করছিল না। তাদেরকেও টেস্টার ও বাল্ব জ্বালিয়ে দেখিয়েছি।পরে এই পেশায় প্রচুর সাড়া পাচ্ছি। কোনোদিন কাজ ছাড়া ঘরে বসে থাকতে হয় না।

এই বিষয়ে, নেছারাবাদ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের এজিএম মো. রাসেল গণমাধ্যমকে জানান, মানুষের শরীরের অংশগুলোর অভ্যন্তরে মৌলিকভাবে তাপমাত্রা সংগ্রহ করা থাকে। কিছু সূত্র অবলম্বন করে এটা করা যায়। তবে ভুলেও কোনো কিছু বিস্তারিত না জেনে এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।

এইচআ/ 

বিদ্যুৎ রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জাতিসংঘ সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

পুলিশ পরিচয়ে ছেলের কণ্ঠ নকল, বাবার কাছ থেকে টাকা হাতিয়ে গ্রেপ্তার ২

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে যা গন্ডগোল, তা কোর্টে নির্ধারণ হবে: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: এমপির সংশ্লিষ্টতার অভিযোগ প্রসঙ্গে যা বলল ডিএমপি

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250