শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

বগা তালেবের সংগীতসন্ধ্যা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:০৫ অপরাহ্ন, ১লা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

কোক স্টুডিও বাংলার ‘চিলতে রোদ’, ‘নদীর কূল’-এর মতো গানে কণ্ঠ দিয়ে পরিচিতি পেয়েছেন সংগীতশিল্পী বগা তালেব। পাশাপাশি একক গানেও তাকে পাওয়া গেছে।

এবার রাজধানীর বনানীর যাত্রাবিরতিতে ‘একটা বগা ক্যানভাস’ শীর্ষক বিশেষ সংগীতসন্ধ্যায় হাজির হচ্ছেন বগা তালেব। আগামী শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি হবে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকেরা জানান, গল্প, কবিতা, সারি-ভাটিয়ালি, পুঁথি, পুরোনো দিনের গান থেকে শুরু করে বগা তালেবের মৌলিক গান—সব মিলিয়ে শ্রোতাদের এক রঙিন সুরের যাত্রায় নিয়ে যাবেন তিনি।

বগা তালেব বলেন, ‘এ আয়োজনে দর্শকদের সঙ্গে গল্প করব, সঙ্গে গাইবও। হয়তো কবিতা আবৃত্তিও করব। হয়তো অভিনয়ও করতে পারি। ছবিও আঁকতে পারি।’

অন্যতম আয়োজক ত্রয়ী আহমেদ বলেন, ‘বগা আমাদের খুব কাছের মানুষ। অসাধারণ শিল্পী। অল্প সময়ের মধ্যে আমরা অনুষ্ঠানের পরিকল্পনাটা করেছি। ওর গানের সঙ্গে একটা সন্ধ্যা কাটানো খুবই সহজ।’

বগা তালেবের আসল নাম রিপন সরকার। তার জন্ম ও বেড়ে ওঠা রাজশাহীতে। শান্তিনিকেতনে হিন্দুস্তানি ক্ল্যাসিক্যাল মিউজিকে স্নাতকোত্তর করেছেন তিনি। রাজশাহীতে ‘স্বরব্যাঞ্জো’ নামে বগা তালেবদের একটি ব্যান্ড রয়েছে।

জে.এস/

বগা তালেব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250