বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মৃত ঘোষণার ৫০ মিনিট পর বেঁচে উঠলেন রোগী!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মৃত ঘোষণার ৫০ মিনিট পর বেঁচে উঠলেন এক রোগী। ৩১ বছর বয়সী বেন উইলসন নামে ওই ব্যক্তির সুস্থ হয়ে যাওয়াতে বিস্মিত হয়েছেন চিকিৎসকরাও। 

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বেনের হৃদপিন্ড ৫০ মিনিট বন্ধ ছিল। এরপর প্যারামেডিকরা ১৭ বার ডেফিব্রিলেটর ব্যবহার করেন। ডাক্তাররাও পরিবারকে জানিয়ে দেন তার বেঁচে ফেরার সম্ভাবনা নেই।

তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে ঠিকই বেঁচে ফিরেছেন বেন উইলসেন। পাঁচ সপ্তাহ কোমাতে থাকার পর এখন ধীরে ধীরে হাঁটতেও পারছেন তিনি। 

তার স্ত্রী রেবেকা হোমস জানান, শুধুমাত্র কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে তার আর শর্ট টার্ম মেমরি লস হয়েছে।

আরও পড়ুন: বডিবিল্ডার হতে ৩৯ কয়েন–৩৭ চুম্বক খেলেন!

তিনি বলেন, ডাক্তাররা বলল যে তার অবস্থা ভালো নয়, তাকে ডিফিব্রিলেটর দিতে হবে। বাগান নিয়ে গিয়ে তাকে বারবার শক দিচ্ছিলেন তারা। একটা সময় তার পালস ফিরে আসে। সাথে সাথে তাকে নিয়ন্ত্রিত কোমায় নিয়ে যাওয়া হয় যেন আর বড় কোনো ক্ষতি না হয়।

শুধু হার্ট নয়, মস্তিষ্কেও অক্সিজেন ঘাটতি দেখা দিয়েছিল ব্রেনে। কার্ডিয়াক অ্যারেস্টের পর যা খুব কমন। তবে ৫০ মিনিট পর আচমকা তার হৃদস্পন্দন ফিরে আসায় হতবাক হয়েছিলেন চিকিৎসকরা। এখনও তার চিকিৎসা চলছে।

সূত্র: ডেইলি মেইল

এসকে/ 

রোগী মৃত ঘোষণা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250