মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

১৫ সেকেন্ডে হৃদ্‌রোগ শনাক্ত করবে এআই স্টেথোস্কোপ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৯ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিকিৎসকেরা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) এমন একটি স্টেথোস্কোপ উদ্ভাবন করেছেন, যা দিয়ে মাত্র ১৫ সেকেন্ডে তিন ধরনের হৃদ্‌রোগ শনাক্ত করা যাবে। এর মধ্য দিয়ে হৃদ্‌রোগ চিকিৎসায় বড় পরিবর্তন আসছে বলে আশা করা হচ্ছে। খবর দ্য গার্ডিয়ানের।

ব্রিটেনের ইম্পিরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পিরিয়াল কলেজ হেলথকেয়ার এনএইচএস ট্রাস্টের গবেষকেরা এআই সুবিধাযুক্ত স্টেথোস্কোপটি উদ্ভাবন করেছেন। তারা জানিয়েছেন, এই স্টেথোস্কোপ দিয়ে মুহূর্তের মধ্যে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়া (হার্ট ফেইলিউর), হার্ট ভালভের রোগ এবং অস্বাভাবিক হার্টবিট শনাক্ত করা যাবে।

এ স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না, এমন হার্টবিটের অতিমৃদু শব্দ ও রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা যাবে।

স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজির বার্ষিক কংগ্রেসে হাজারো চিকিৎসকের সামনে নতুন স্টেথোস্কোপ উদ্ভাবন-সংক্রান্ত গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা রোগীদের জন্য খুব জরুরি। দ্রুত হৃদ্‌রোগ শনাক্ত করা গেলে বেশি পরিমাণ মানুষের জীবন বাঁচানো যাবে এবং জটিল হওয়ার আগেই চিকিৎসা শুরু করা যাবে।

নতুন স্টেথোস্কোপটি উদ্ভাবনের জন্য ব্রিটেনের ২০০টি সাধারণ চিকিৎসক (জিপি) চেম্বারে ১২ হাজার রোগীর ওপর পরীক্ষা চালানো হয়েছে। এতে দেখা গেছে, এই স্টেথোস্কোপের মাধ্যমে হার্ট ফেইলিউর শনাক্ত করার সম্ভাবনা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। অস্বাভাবিক হার্টবিট এবং হার্ট ভালভ রোগ শনাক্তের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে যথাক্রমে তিন ও দ্বিগুণ।

ইম্পিরিয়াল কলেজ লন্ডনের গবেষক ডা. প্যাট্রিক বেশটিগার বলেন, ‘২০০ বছর ধরে স্টেথোস্কোপের নকশায় কোনো পরিবর্তন আসেনি। তাই এখন স্মার্ট স্টেথোস্কোপ ব্যবহার করে মাত্র ১৫ সেকেন্ডে কেউ হৃদ্‌রোগে ভুগছেন কি না বা কারও হার্ট ভালভে সমস্যা আছে কি না, তা জানতে পারাটা সত্যিই অবিশ্বাস্য।’

বর্তমানে প্রচলিত স্টেথোস্কোপটি উদ্ভাবন হয়েছিল ১৮১৬ সালে। আর আলোচিত এআই-সম্পন্ন স্টেথোস্কোপটি তৈরি করেছে ব্রিটেনের ক্যালিফোর্নিয়াভিত্তিক কোম্পানি ইকো হেলথ। এর আকার তাসের একটি কার্ডের সমান।

এই স্মার্ট স্টেথোস্কোপ দিয়ে দ্রুত কয়েক ধরনের হৃদ্‌রোগ শনাক্ত করা গেলেও এর কিছু ঝুঁকিও আছে। গবেষকেরা সতর্ক করে বলেছেন, এই স্টেথোস্কোপ এখন পর্যন্ত সুস্থ মানুষের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা জন্য উপযোগী নয়। বরং যাদের হৃদ্‌রোগের উপসর্গ আছে, তাদের জন্যই এটি কার্যকর।

তবে নতুন স্টেথোস্কোপের ইতিবাচক দিকই বেশি। গবেষক মিহির কেলশিকার বলেন, ‘মারাত্মক পর্যায়ে পৌঁছানোর পরই অধিকাংশ রোগীর হার্ট ফেইলিউর শনাক্ত হয়। এআই স্টেথোস্কোপ সেই চিত্র পাল্টে দিতে পারে।’

ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের ক্লিনিক্যাল ডিরেক্টর ডা. সোনিয়া বাবু-নারায়ণ মনে করেন, ‘আগেভাগে রোগ শনাক্ত হলে সঠিক চিকিৎসাও তাড়াতাড়ি শুরু করা যাবে। ফলে রোগীরা দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন।’

জে.এস/

স্টেথোস্কোপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250