শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

বইমেলায় সাজ্জাদুর রহমানের ‘ব্র্যান্ড কারিগর’

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

অমর একুশে বইমেলা ২০২৫ -এ প্রকাশিত হয়েছে তরুণ লেখক এবং সাংবাদিক সাজ্জাদুর রহমান শুভ’র ক্যারিয়ারভিত্তিক বই ‘ব্র‍্যান্ড কারিগর-আধুনিক ব্র‍্যান্ডিং কৌশল’। বইটি প্রকাশ করেছে সাহিত্যদেশ প্রকাশনা। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সোহানুর রহমান অনন্ত।

ব্র‍্যান্ড কারিগর বইটি সম্পর্কে সাজ্জাদুর রহমান শুভ সুখবরকে বলেন, সময়ের সঙ্গে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ বাড়ছে, নতুন নতুন কম্পিটেশন বৃদ্ধি পাচ্ছে। যদি মার্কেটে টিকে থাকতে হয় অব্যশই পার্সোনাল ব্র‍্যান্ডিং, নেটওয়ার্ক তৈরি করতে হবে, জানতে হবে সঠিক কমিউনিকেশন ও স্টোরি টেলিং। এছাড়া আধুনিক সময়ের সঙ্গে তাল মিলিয়ে আরও জানতে হবে ডিজিটাল মার্কেটিংয়ের সবকিছু। তাই আমার ১২ বছরেরও বেশি সময় ধরে, বিভিন্ন ব্র‍্যান্ডের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার আলোকে ব্র‍্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি। যেখানে ব্র্যান্ডিংয়ের সমন্বিত বিষয় এবং আধুনিক কৌশলগুলো সহজ ভাষায়, বিস্তারিত আলোচনা করা হয়েছে, যা পাঠকদের ক্যারিয়ার এবং বিজনেসকে নিয়ে যাবে এক অনন্য চূড়ায়।

শুভ'র বইটি নিয়ে সাহিত্যদেশের প্রকাশক শফিক সাইফুল সুখবরকে আরও বলেন, ক্যারিয়ার এবং বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে অনেক বই আছে। এই প্রথম আমরা ব্র‍্যান্ডিংয়ের সমন্বিত সকল আধুনিক কৌশল নিয়ে ব্র‍্যান্ড কারিগর বইটি প্রকাশ করেছি, যা বইমেলা ছাড়াও বিভিন্ন অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। আশা করি বইটি পাঠক প্রিয়তার শীর্ষে জায়গা করে নেবে। 

ওআ/কেবি


বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250