সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ *** স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের *** পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন *** ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার *** মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি *** ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় *** ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, অসত্য দাবি প্রেস কর্মকর্তার *** সংখ্যালঘু দম্পতি হত্যা: ১১ বছরেও রহস্য উদ্‌ঘাটন করতে পারেনি পুলিশ *** ২০২৬ ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে ‘বিশ্বসেরা’ বললেন নেইমার *** অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি

কোল পাওয়ার জেনারেশনে চাকরির সুযোগ, গাড়িসহ মূল বেতন ১ লাখ ৭৫ হাজার

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ৭ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

সরকারি বিদ্যুৎ কোম্পানি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্মকর্তা নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৮ই এপ্রিল)। এ প্রতিষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

পদের নাম: ম্যানেজিং ডিরেক্টর

পদসংখ্যা: ১

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অথবা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, অর্থনীতি, ম্যানেজমেন্ট বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি বা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য নয়। গ্রেডিং সিস্টেমে পাসের ক্ষেত্রে সিজিপিএ-৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ-৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ২৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে সিনিয়র ম্যানেজার পদে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। প্রজেক্ট ম্যানেজমেন্টে দক্ষ হতে হবে। নেতৃত্বের দক্ষতা থাকতে হবে। কোম্পানি আইন, শ্রম আইন, টিপিএম, টিকিউএম ও করপোরেট গভর্ন্যান্সে জানাশোনা থাকতে হবে। কম্পিউটার চালনার দক্ষতাসহ বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স: ১৬ই মার্চ ২০২৫ তারিখে ৫০ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে।

মূল বেতন: ১,৭৫,০০০ টাকা (গ্রেড-১)

ভাতা ও অন্যান্য সুবিধা: সিপিজিসিবিএলের সার্ভিস রুল ২০১৭ অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া ভাতা, স্বাস্থ্যসুবিধা, বছরে দুটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটি ভাতা এবং অন্যান্য ফ্রিঞ্জ বেনিফিটের সুবিধা আছে। এ ছাড়া সার্বক্ষণিক চালক, জ্বালানিসহ গাড়ির সুবিধা আছে।

চাকরির ধরন: প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তি ভিত্তিতে নিয়োগযোগ্য এবং সন্তোষজনক কর্মমূল্যায়নের ভিত্তিতে ৬৫ বছর বয়স পর্যন্ত চাকরির মেয়াদ নবায়নযোগ্য।

আবেদন পদ্ধতি

আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, কভার লেটারসহ সিভি চেয়ারম্যান বরাবর সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতা ও প্রশিক্ষণের সনদের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সিটি করপোরেশন, পৌরসভা অথবা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ সংযুক্ত করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংক (wwww.cpgcbl.gov.bd) থেকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: কোম্পানি সেক্রেটারি (সিএস), কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড, ইউনিক হাইটস (লেভেল-১৭), ১১৭ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭।

আবেদনের শেষ সময়: ৮ই এপ্রিল ২০২৫।

আরএইচ/

কোল পাওয়ার জেনারেশনে চাকরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র ব্যবহার নিয়ে নিরুত্তর মন্ত্রিপরিষদ বিভাগ

🕒 প্রকাশ: ০২:১৬ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

স্বাধীন সাংবাদিকতা, তথ্য ও মতপ্রকাশের সুরক্ষায় ১২ দফা সুপারিশ সম্পাদক পরিষদের

🕒 প্রকাশ: ০১:৩৭ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

পদত্যাগের বিষয়ে এবার ফেসবুক পোস্টে যা জানালেন ইশরাক হোসেন

🕒 প্রকাশ: ০১:২০ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

ভারতে ‘গোদি মিডিয়া’র দলবাজ সাংবাদিকেরা কেন হেনস্তার শিকার

🕒 প্রকাশ: ১২:৪৪ পূর্বাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, জানাল প্রথম আলো-বিটিভি

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ১৮ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250