শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি, প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৬

#

ছবি: সংগৃহীত

কানাডার পার্লামেন্ট মেম্বার বা এমপি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশে জন্ম নেওয়া কানাডীয় নাগরিক ডলি বেগম। দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টির টিকিটে তিনি কানাডার অন্টারিও প্রদেশের টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে এমপি নির্বাচিত হন। কানাডার সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ডলি বেগমের জয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা পোস্টে কার্নি বলেছেন, ‘স্কারবোরো সাউথওয়েস্টের নতুন এমপি হিসেবে নির্বাচিত হওয়ায় ডলি বেগমকে অভিনন্দন। ডলি তার সম্প্রদায়ের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে অত্যন্ত জোরালো এবং কার্যকরভাবে লড়াই করেছেন। তার অক্লান্ত কণ্ঠস্বর এবং অভিজ্ঞতা সবার জন্য একটি শক্তিশালী ও অধিকতর ন্যায়পরায়ণ কানাডা গঠনে সহায়তা করবে।’

ডলির দল লিবারেল পার্টিও তাকে অভিনন্দন জানিয়েছে। দলটি তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে লিখেছে, ‘স্কারবোরো সাউথওয়েস্টের আমাদের পরবর্তী লিবারেল এমপি ডলি বেগমকে অভিনন্দন! দীর্ঘ সময় ধরে ডলি তার পুরো সম্প্রদায়ের মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করেছেন এবং পার্লামেন্টে আমাদের নতুন লিবারেল টিমের অংশ হিসেবে তিনি সেই গুরুত্বপূর্ণ কাজ অব্যাহত রাখবেন।’

ডলি বেগম ১৯৮৯ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের মৌলভীবাজার জেলায় জন্মগ্রহণ করেন। পেশায় রাজনীতিবিদ এই নারী কানাডার অন্টারিও প্রদেশের প্রাদেশিক পার্লামেন্টের সদস্য ছিলেন। লিবারেল পার্টির এমপি হওয়ার আগে তিনি অন্টারিও নিউ ডেমোক্রেটিক পার্টির প্রতিনিধিত্ব করেছেন।

ডলি বেগম ২০১৮ সালে মাত্র ২৯ বছর বয়সে কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূতদের মধ্যে প্রথম ব্যক্তি হিসেবে কোনো প্রাদেশিক বা ফেডারেল রাজনৈতিক পদে নির্বাচিত হন। তিনি একই সঙ্গে নাগরিকত্ব, বিদেশি সনদ স্বীকৃতি এবং অভিবাসন সেবাবিষয়ক বিরোধী দলের সমালোচক (অপজিশন ক্রিটিক) হিসেবে দায়িত্ব পালন করা প্রথম রাজনীতিবিদও।

জে.এস/

কানাডীয় নাগরিক ডলি বেগম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250