রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

আখতারের ওপর ডিম নিক্ষেপ: গ্রেপ্তার যুবলীগ নেতা জামিনে মুক্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

মঙ্গলবার জামিনে মুক্ত হন যুবলীগ নেতা মিজানুর রহমান। ছবি: স্ক্রিনশট

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত ড. ইউনূসের প্রতিনিধিদলে থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপের অভিযোগে গ্রেপ্তার যুবলীগ নেতা মিজানুর রহমান জামিনে মুক্তি পেয়েছেন।

ওয়াশিংটন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, স্থানীয় সময় মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) রাত ৯টায় তিনি জামিনে মুক্তি পান। মুক্তির পর তিনি স্থানীয় নেতা-কর্মীর সামনে বক্তৃতা করেন।

এর আগে, স্থানীয় সময় সোমবার (২২শে সেপ্টেম্বর) রাতে নিউইয়র্ক পুলিশ জ্যাকসন হাইটস নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ তাকে চিহ্নিত করে ঘিরে ফেলে এবং জিজ্ঞাসাবাদের পর হাতকড়া পরিয়ে নিয়ে যায়।

সোমবার ড. ইউনূসের প্রতিনিধিদলের সদস্যসচিব আখতার হোসেনকে ডিম নিক্ষেপ করে হেনস্তা করেন আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা।

প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে এ ঘটনা ঘটে। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাকে ঘিরে আওয়ামী লীগের কর্মীরা স্লোগান দিতে শুরু করেন।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং বিএনপির কয়েকজন কর্মী তাদের নিরাপত্তা দিয়ে বের করার চেষ্টা করেন। সেই মুহূর্তে আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। এ ছাড়া, তাসনিম জারাকেও অশালীন ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদে আখতার ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান দেন। পরবর্তীতে পুলিশের সহায়তায় তারা গাড়িযোগে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন।

পরে এক বিএনপি কর্মীর অভিযোগের ভিত্তিতে যুবলীগ নেতা মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই বিএনপি কর্মী অভিযোগ করেন, বিমানবন্দরে ওই যুবলীগ নেতা তাকে ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন।

জে.এস/

ড. মুহাম্মদ ইউনূস গ্রেফতার এনসিপি যুবলীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250