বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সংসদে ফাইল ছোড়ার বিরোধী দল হবো না’ *** বাসের পর এবার নৌযানের ভাড়া বাড়ল *** জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী, পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ *** ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান *** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা

এই গরমে ত্বক সতেজ রাখতে মাখুন মুলতানি মাটি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩০ অপরাহ্ন, ১৭ই এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

কমবেশি প্রত্যেকের ত্বক গরমে নিষ্প্রাণ হয়ে পড়ে। তাই এ সময় ত্বকের জন্য দরকার বাড়তি যত্ন, না হলে ত্বক হারায় উজ্জ্বলতা ও সতেজতা। গরমে অতিরিক্ত ঘামে মুখে ব্রণ ও অ্যালার্জির সমস্যা দেখা দেয়। তৈলাক্ত ত্বক হলে সমস্যা আরও বাড়ে। তাই এই গরমে ত্বক সতেজ রাখতে মাখুন মুলতানি মাটি। কিভাবে ব্যবহার করবেন-

মুলতানি মাটি, শসা ও গোলাপজল

শসার খোসা ছাড়িয়ে রস বের করে নিন। এর সঙ্গে দুই চা চামচ মুলতানি মাটি ও এক চা চামচ গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করে মুখ ও গলায় লাগিয়ে ১৫ মিনিট রাখুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে ২-৩ দিন এই প্যাক ব্যবহার করলে উপকার পাবেন।

আরো পড়ুন : গরমে বাইরে থেকে ফিরে স্বস্তি পেতে কী করবেন?

মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল

দুই চা চামচ মুলতানি মাটির সঙ্গে এক চামচ টেবিল চামচ অ্যালোভেরা জেল আর এক চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এই প্যাক মুখে ও গলায় ২০ মিনিট লাগিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যা থেকে ত্বকে কালচে ছোপ, সব সমস্যায় দারুণ কাজ দেয় ফেসপ্যাকটি।

মুলতানি মাটি, টমেটো ও টকদই

অতিরিক্ত তেল শুষে ত্বকের উজ্জ্বলভাব ফিরিয়ে আনতে প্যাকটি ভীষণ উপকারী। দুই চা চামচ মুলতানি মাটি, এক চা চামচ টকদই ও এক টেবিল চামচ টমেটোর রস একসঙ্গে মিশিয়ে নিন। মুখে গলায় এই প্যাক ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

এস/ আই.কে.জে/

ত্বক মুলতানি মাটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250