শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অনলাইনে মত প্রকাশে ভয়, নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকদের কেউ কেউ: জরিপ *** বন্যায় মৃত নারীর কান থেকে গয়না চুরি, ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ২ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ৫৫২ *** নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ *** ‘স্যার, কসম করেন’, ধরা পড়ার আগে পুলিশের সঙ্গে মোবারকের কথোপকথন *** বাংলাদেশ যেন মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ না দেয়, সেই বার্তা দিতেই কী ঢাকায় এসেছিলেন পরাগ জৈন *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ২৩শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের অংশ হিসেবে ক্লাস বর্জনের ডাক দেওয়া হয়। এতে করে বেশ কয়েকদিন বন্ধ ছিল পাঠদান কার্যক্রম। তবে দাবি পূরণের পর শিক্ষক নেতারা ঘোষণা দেন শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে দিতে শনিবারও ক্লাস নিবেন তারা। পরে বিষয়টি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়।

অনেকে প্রশ্ন করেছেন শনিবার কি তাহলে সাপ্তাহিক ছুটি পাবেন না তারা। আবার এই ছুটির দিনে ক্লাস কতদিন চলবে? যদিও ঘোষণার সময় শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী স্পষ্ট করেছিলেন বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার ক্লাস নেবেন তারা।

বিষয়টি নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি দেখা দেওয়ায় আজ বৃহস্পতিবার (২৩শে অক্টোবর) ফেসবুক লাইভে স্পষ্ট বার্তা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, ২০শে নভেম্বর থেকে স্কুল-মাদরাসায় বার্ষিক পরীক্ষা শুরু হবে। এর আগে আমরা মাত্র চারটি শনিবার পাব। তাই সবাইকে ৪ শনিবার ক্লাস নেওয়ার আহ্বান জানাচ্ছি। 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে এ দেশের জনগণ আমাদের সঙ্গে ছিলেন। তাদের ঋণ পরিশোধ করতে, তাদের সন্তানদের পাশে থাকা শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য বলে জানান তিনি।

আজিজী বলেন, শনিবার ক্লাস খোলা রাখার বিষয়ে অনেকে আশংকা প্রকাশ করছেন যে, শনিবার খোলা রাখলে, পরে খোলা রাখতে হবে নাকি। এটা নিয়ে কোনো আশংকা নেই, কারণ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দেয়নি, আমরাই বিবেকের তাড়নায় শনিবার ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

আজিজী বলেন, আগামী সপ্তাহের শনিবার থেকে আপনারা অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখবেন। আমাদের দাবির প্রতিই যে আমরা অনড়, বিষয়টা এমন নয়, শিক্ষার্থীদের প্রতিও যে আমাদের ভালোবাসা রয়েছে তা সবাইকে বুঝাতে চাই। আজ আপনারা যদি ত্যাগ স্বীকার না করেন, আগামী দিনে আন্দোলনে গেলে জাতি আমাদের পাশে দাঁড়াবে না।

কোনো প্রতিষ্ঠান শনিবার ক্লাস না নিলে তা তদারকি করা হবে বলেও জানান আজিজী। তিনি বলেন, যারা শনিবার খোলা রাখবেন না, তা তদারকি করা হবে। যারা এ কাজ করবেন, তাদের বিরুদ্ধে জোটের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

জে.এস/

দেলোয়ার হোসেন আজিজী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250