বুধবার, ২৮শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আর্জি জানিয়ে জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি *** মানিক পশারীর জানাজা-দাফনে বাধার অভিযোগ তদন্তে জামায়াতের কমিটি *** তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা জাপান প্রধানমন্ত্রীর *** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

টিকিটে বিশেষ মূল্যছাড় ঘোষণা বিমান বাংলাদেশের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৪ অপরাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শুক্রবার (২৭শে সেপ্টেম্বর) বিভিন্ন রুটের টিকিটে বিশেষ মূল্যছাড় ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (২৬শে সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অভ্যন্তরীণ সব রুটের যাত্রীরা শুক্রবার যেকোনো দিনের টিকিট ক্রয়ের ক্ষেত্রে মূল ভাড়ার ওপর ১৫ শতাংশ ছাড় পাবেন। এ ছাড়া বিমান বাংলাদেশের আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে দিল্লি, চেন্নাই, কলকাতা ও কাঠমান্ডু রুটের টিকিট কিনলেও মিলবে এ ছাড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব রুটের যাত্রীরা শিডিউলে থাকা যেকোনো দিনের টিকিট ২৭শে সেপ্টেম্বর ক্রয় করলে এই মূল্যছাড় পাবেন। বিমানের নিজস্ব সেলস সেন্টার, কল সেন্টার ১৩৬৩৬, মোবাইল অ্যাপস ও ওয়েবসাইট www.biman-airlines.com থেকে টিকিট ক্রয় করলে এই ছাড় পাওয়া যাবে।

ওয়েবসাইট ও অ্যাপসের মাধ্যমে টিকিট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড BIMANWTD24 ব্যবহার করতে হবে।

ওআ/কেবি


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250