মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির *** সরকারি আহ্বানের পর যুক্তরাজ্যে হঠাৎ রেডিও কেনার হিড়িক কেন *** বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবার দুপুরে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে

আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৪ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগে যারা ভালো মানুষ এবং দেশকে ভালোবাসেন, তারা নিজেদের পছন্দ অনুযায়ী আপন ঠিকানা খুঁজে নেবেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে—এমন কল্পনা কেউ করবেন না।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর কাকরাইলে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে জামায়াত আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি যদি মানুষের কল্যাণ, দেশ গঠন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য দূর করার জন্য হয়, তাহলে আওয়ামী লীগের সেই রাজনীতি করার যোগ্যতা নেই। সে কারণে দলটির দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।

আওয়ামী লীগের শাসনামলে জামায়াতের নেতাদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ৪০ বছর পর মিথ্যা মামলা দিয়ে জামায়াত নেতাদের ফাঁসিতে ঝোলানো হয়েছে।

শফিকুর রহমান বলেন, জামায়াতের নেতারা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় ভয় পাননি। তারা বিশ্বাস করতেন, তাদের ওপর জুলুম করা হয়েছে এবং তারা শহীদের মর্যাদা পাবেন। 

তিনি বলেন, ‘আমরা ন্যায়বিচার চাই। চাপিয়ে দেওয়া কোনো বিচার চাই না। অন্যায়ভাবে কাউকে ফাঁসি দেওয়া তো দূরের কথা, তার একটি লোম ধরে টান দেওয়াও আমরা চাই না। আমরা নিশ্চিত, ন্যায়বিচার হলে অপরাধীদের বিচার হবে।’

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের দুর্ভোগের কথাও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, অনেক মা-বাবা এখনো জানেন না তাদের সন্তান বেঁচে আছেন কি না। কেউ মারা গেলে কোথায় তার কবর, সেটিও তারা জানেন না।

তিনি বলেন, বাংলাদেশ কোনো ফ্যাসিবাদী শক্তির হাতে ছেড়ে দেওয়া হবে না। দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকবেন এবং যারা রাজনীতি করবেন, তাদের মানবিক রাজনীতি করতে হবে। পাশবিকতা ও সন্ত্রাসনির্ভর রাজনীতির আর কোনো সুযোগ দেওয়া হবে না।

জুলাই আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণ করে শফিকুর রহমান বলেন, তাদের রক্তের ঋণ জাতি আজীবন স্মরণ করবে। তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে সেই ঋণ পরিশোধের চেষ্টা অব্যাহত রাখতে হবে।

গণভোটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মানুষ কেবল সংবিধানে সামান্য পরিবর্তনের জন্য গণভোটে রায় দেয়নি; বরং রাজনীতিতে আমূল পরিবর্তন চেয়েছে। এমন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে দেশ ও জনগণের কল্যাণ নিশ্চিত হবে এবং ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী হয়ে ওঠার সুযোগ পাবে না।

জামায়াতের আমির বলেন, দেশের ভবিষ্যৎ রক্ষায় সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যায়বিচার, মানবিকতা ও জনগণের কল্যাণকে রাজনীতির মূল ভিত্তি করতে হবে।

শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250