মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন *** মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার *** আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী *** বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা *** ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী *** শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা *** আওয়ামী লীগের যারা ভালো মানুষ, তারা আপন ঠিকানা খুঁজে নেবেন: জামায়াত আমির *** সরকারি আহ্বানের পর যুক্তরাজ্যে হঠাৎ রেডিও কেনার হিড়িক কেন *** বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না ভারত *** ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বুধবার দুপুরে অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

#

ফাইল ছবি

কোনো গণতান্ত্রিক সরকার কখনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমকে সমর্থন করতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার এ ধরনের বেআইনি পথ বেছে নেওয়াকে সমর্থন করে না। একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই কেবল সাজা বা আইনি ব্যবস্থা নিশ্চিত করে, কোনো বেআইনি হত্যাকাণ্ডের মাধ্যমে নয়।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

তথ‍্য উপদেষ্টা বলেন, ‘একটি সরকার যদি বিচারবহির্ভূতভাবে মানুষকে হত্যা করে, তবে রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, মাস্তানে পরিণত হয়। অতীতে যারা এসব কাজের সঙ্গে যুক্ত ছিল, রাষ্ট্রকে তারা মাস্তানে পরিণত করেছিল। বর্তমান সরকারের রাতের আঁধারে নির্বাচন করে ক্ষমতা ধরে রাখার কুমতলব নেই। তাই সরকার এমন কিছু করবে না, যাতে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।’

প্রজাতন্ত্রের কর্মচারীদের উদ্দেশে তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘কাগজে-কলমে আদেশ হলেও কোনো বেআইনি নির্দেশ পালন করতে তারা বাধ্য নন।’

পুলিশপ্রধানের (আইজিপি) বক্তব্য নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, আইজিপি তার বক্তব্য সম্পর্কে পুলিশ সদর দপ্তরের মাধ্যমে ব্যাখ্যা দিয়ে ভুল-বোঝাবুঝি দূর করেছেন। এই ইস্যুতে সরকারের পরবর্তী সিদ্ধান্ত প্রধানমন্ত্রী বিদেশ সফর থেকে ফেরার পর তিনি নিজে বিবেচনা করবেন।

সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, আইন হাতে তুলে নেওয়া বা উসকানি দেওয়ার চেষ্টা করা মাত্রই অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। সরকার প্রতিনিয়ত এই কঠোর বার্তা দিচ্ছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার গণমাধ্যমকে কীভাবে দেখতে চায় এবং গণমাধ্যমের নতুন করে মালিকানা ও রেগুলেটরি বডি নিয়ে তাদের নিজস্ব নীতিমালা ও চিন্তা রয়েছে, যা তারা স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করবে।

সংবিধান সংস্কার ও ঐকমত্য কমিশনের কাজ প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, ঐকমত্য কমিশনের প্রাথমিক আলোচনার বাইরেও বিভিন্ন সংশোধনী নিয়ে কাজ চলছে। দেশের গণতান্ত্রিক ধারা ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর বলে তিনি উল্লেখ করেন।

তথ্য কমিশনকে আরও বেশি ভাইব্রেন্ট ও সক্রিয় করে তোলার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, যেকোনো সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়া নাগরিকদের অধিকার। এই স্বচ্ছতা নিশ্চিত করতে পুনর্গঠিত তথ্য কমিশনকে আরও সক্রিয় ও গতিশীল করা হচ্ছে। নতুন কমিশন এ বিষয়ে কার্যকর ভূমিকা পালন করবে।

শেখ হাসিনার স্বৈরাচারী শাসন ও বক্তব্য প্রসঙ্গে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জনগণের ম্যান্ডেট ছাড়া গায়ের জোরে ক্ষমতায় বসে থাকা কাউকে ‘সাবেক প্রধানমন্ত্রী’ বলা যৌক্তিক নয়। তিনি দেশে ফিরে এলে আইন অনুযায়ী ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। সরকার তার প্রতি সম্পূর্ণ আইনি প্রক্রিয়া বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করবে।

জাহেদ উর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন

🕒 প্রকাশ: ০৮:২২ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

মাও সেতুংকে নিয়ে মন্তব্যের জেরে ক্ষমা চাইলেন এমবাপ্পে, দুঃখ প্রকাশ লা লিগার

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

আইজিপির বক্তব্য সরকারের জন্য বিব্রতকর: রিজভী

🕒 প্রকাশ: ০৭:৫২ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমকে সমর্থন করে না সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ২৭শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250