শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

এবার মসজিদে হারাম ও নববিতে ঈদের নামাজ পড়াবেন যারা

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৮ অপরাহ্ন, ৯ই জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

আগামী ১৬ই জুন, ১০ জিলহজ ঈদুল আজহা পালন করা হবে সৌদি আরবে। এর দু’দিন আগে ১৪ই জুন, ৮ জিলহজ (শুক্রবার) থেকে শুরু হবে পবিত্র হজ। সৌদি আরবের অভ্যন্তরীণ এবং সারাবিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এই দিন থেকে হজের যাবতীয় আমল শুরু করবেন।

১০ জিলহজ মুজদালিফা থেকে মিনায় এসে কঙ্কর নিক্ষেপ করবেন হাজিরা। এরপর দমে শোকর, তাওয়াফ, মাথা মুণ্ডানোসহ হজের অন্যান্য আমল ধারাবাহিকভাবে পালন করবেন তারা। এদিনই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে দেশটিতে।

এদিন সৌদি আরবের পবিত্র দুই মসজিদ, মসজিদুল হারাম ও মসজিদে নববীতে অনুষ্ঠিত হবে বিশ্বের বৃহত্তর ঈদের জামাত। মসজিদুল হারামে ঈদের জামাতে ইমামতি করবেন হারামাইন শরিফাইনের পরিচালনা পর্ষদ ও ধর্মীয় বিষয়ক প্রধান শায়েখ ড. আব্দুর রহমান আস-সুদাইস। 

একই দিনে মদিনার মসজিদুল হারামে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন ইমাম ও খতিব শায়েখ ড. খালিদ আল মুহান্না।

এছাড়া এবার আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের আরেক ইমাম ও খতিব শায়েখ মাহের আল মুয়াইকিলি। মসজিদুল হারামের তথ্য ভিত্তিক ওয়েবসাইট ইনসাইট দ্য হারামাইন থেকে এই তথ্য জানানো হয়েছে।

শায়েখ মাহের আল মুয়াইকিলির প্রদত্ত আরবি খুতবার বাংলা অনুবাদ করবেন সৌদি আরবে অধ্যয়নরত চার বাংলাদেশী শিক্ষার্থী। তারা দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত।

তারা হলেন— মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের ড. খলীলুর রহমান, আ ফ ম ওয়াহিদুর রহমান মাক্কী ও মুবিনুর রহমান ফারুক এবং জেদ্দার কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ের নাজমুস সাকিব। গত বছরও খুতবার অনুবাদ করেছিলেন এই চার বাংলাদেশী শিক্ষার্থী।

ওআ/

মসজিদে হারাম মসজিদে নববি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250