বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচিত সরকার : মির্জা ফখরুল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: ফাইল (সংগৃহীত)

চলমান সমস্যা সমাধানের জন্য একটি নির্বাচিত সরকার প্রয়োজন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকারই সমস্যার সমাধান করতে পারে। কেননা তাদের পেছনে জনসমর্থন থাকে।

মঙ্গলবার (২৬শে নভেম্বর) রাজধানীর গুলশানের এক হোটেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে লেখা বইয়ের প্রকাশনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সবাইকে ধৈর্য ধরতে হবে। এই সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ হবে। গণঅভ্যুত্থান ব্যর্থ হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির কাছে সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন পেশ

সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে, গণমাধ্যমের ওপর ভয়াবহ আক্রমণ হচ্ছে। কিছু সংখ্যক হঠকারী, কিছু সংখ্যক উসকানিদাতা গণমাধ্যমের ওপর হামলা করে পরিস্থিতি নষ্ট করছে। এসব কাজকে আত্মহননের পথ বলে সরে আসার আহ্বান জানান তিনি।

এ সময় তারেক রহমান সম্পর্কে বলেন, শুধু বিএনপিরই নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান সংগঠিত করতে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন। হাসিনাকে তাড়িয়ে দেওয়ার পেছনে সবচেয়ে বেশি অবদান তারেক রহমানের৷

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় প্রতিমুহূর্তে কাজ করেছেন তারেক রহমান। এমনকি সে সময় সমন্বয়কদের সাথেও যোগাযোগ রেখে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি।

এসি/কেবি

মির্জা ফখরুল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250