শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ *** প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে *** প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম *** রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন *** দুই দেশের গোয়েন্দা প্রতিবেদনে পলাতক নানকের বিলাসী জীবন *** দিল্লিতে আওয়ামী লীগের বৈঠক রাত ৯টায়: দ্য ওয়াল *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে আটক ২৩ *** দিল্লিতে আওয়ামী লীগের পূর্বনির্ধারিত বৈঠক বাতিলের গুজব, নেপথ্যে কাদের–নানকপন্থীরা? *** দ্য উইকের দাবি: দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক বাতিল হলো কেন *** শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, কী বলছে নয়াদিল্লি

নিষেধাজ্ঞা নিয়ে ফিফাকে অনুরোধের কথা স্বীকার করলেন ট্রাম্প

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ৬ই জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

লাল কার্ড পাওয়ার পর স্বাভাবিকভাবেই বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে না থাকারই কথা ফোলারিন বালোগানের। আগামীকাল সিয়াটলে বাংলাদেশ সময় সকালে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে নিষেধাজ্ঞা কেটে যায় বালোগানের। আজ সোমবার স্বয়ং ট্রাম্প তা স্বীকার করেছেন।

ট্রাম্পের হস্তক্ষেপে বালোগানের ওপর নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করে ফিফা গত রাতে একটি বিবৃতি দিয়েছিল। এই ঘটনায় ফুটবল বিশ্ব তোলপাড়। আজ হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প নিশ্চিত করেছেন যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছেন। তবে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি শুধু সিদ্ধান্তটি পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিত করতেই হবে—এমন কোনো নির্দেশ দেননি।

ফিফাকে বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ করে ভুল কিছু করেননি বলে দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট বলেন, 'আমার মতে (বালোগানের নিষেধাজ্ঞা কার্যকর হলে) তা বড় ধরনের কলঙ্ক হয়ে থাকত। আমি তাদের কী করতে হবে, তা বলে দিতে পারি না। আমার বিশ্বাস, এই সিদ্ধান্ত ফিফা নেয়নি। বরং সংশ্লিষ্ট কমিশন নিয়েছে। আর সেটিই ছিল সঠিক সিদ্ধান্ত।’

বালোগান গত ২ জুলাই শেষ বত্রিশে বসনিয়া ডিফেন্ডার তারিক মুহারেমোভিচকে করা এক ট্যাকলের জন্য প্রথমে হলুদ কার্ডও দেখেননি। পরে ভিডিও সহকারী রেফারির (ভিএআর) পরামর্শে রিপ্লে দেখে রেফারি সিদ্ধান্ত বদলে তাকে সরাসরি লাল কার্ড দেখান। সেই সিদ্ধান্তের পরই শুরু হয় তীব্র বিতর্ক। এবার বালোগানের ওপর থেকে তুলে নেওয়া হলো নিষেধাজ্ঞা। ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়েছে, তারা দুজনই অসাধারণ ক্রীড়াবিদ, যারা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে জড়িয়ে পড়েছিল।’

বালোগানের নিষেধাজ্ঞা তোলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফাকে ধন্যবাদও জানিয়েছেন। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থার এমন কর্মকাণ্ড নিয়ে উয়েফা আজ এক বিবৃতিতে বলেছে, ‘গতকাল ফুটবলার ফোলারিন বালোগানকে লাল কার্ডের কারণে স্বয়ংক্রিয়ভাবে আরোপিত এক ম্যাচের নিষেধাজ্ঞার কার্যকারিতা এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে স্থগিত করা হয়েছে। এমন সিদ্ধান্ত নিয়ে ফিফা সীমা অতিক্রম করেছে।’

বালোগানের মতোই ঘটনা ঘটেছিল ১৯৬২ সালে গারিঞ্চার সঙ্গে চিলির বিপক্ষে সেমিফাইনালে। সেই সময়ে লাল কার্ড দেখলে স্বয়ংক্রিয়ভাবে নিষেধাজ্ঞা কার্যকর হতো না। কোনো খেলোয়াড় মাঠ থেকে বহিষ্কৃত হলে তার বিরুদ্ধে কী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে তা নির্ধারণ করতে একটি শুনানি অনুষ্ঠিত হতো।

ফিফার অনুষ্ঠিত শুনানিতে প্রমাণের অভাবের কারণে ৫-২ ভোটে গারিঞ্চা খালাস পান। তাকে কেবল একটি সতর্কবার্তা দেওয়া হয়েছিল। ফলে তিনি ফাইনালে খেলতে পেরেছিলেন এবং ব্রাজিলের হয়ে দ্বিতীয় বিশ্বকাপ জিতেছিলেন। আর যে বালোগানকে নিয়ে তোলপাড়, তিনি এবারের বিশ্বকাপে তিন ম্যাচে করেছেন ৩ গোল। আগামীকাল সুযোগের সদ্ব্যবহার করতে পারেন কি না, সেটা সময়ই বলে দেবে।

২০২৬ ফিফা বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জার্মানিতে ‘নব্য-নাৎসিদের উত্থান’ দেখে আতঙ্কিত ইউরোপ, বদলে যাচ্ছে কি রাজনীতির সমীকরণ

🕒 প্রকাশ: ০২:২২ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

পাহাড়ের আত্মকথা ও মূলধারার সেতুবন্ধন: ‘নির্বাচিত নাটক: মৃত্তিকা চাকমা’

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর কেন সংক্ষিপ্ত হচ্ছে

🕒 প্রকাশ: ১২:৫১ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর দেওয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বাস করা গোলাপি বেগম

🕒 প্রকাশ: ১২:১৮ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে ৪ এলাকায় ককটেল বিস্ফোরণের পর এবার বাসে আগুন

🕒 প্রকাশ: ১২:০৯ পূর্বাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250