শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সময় কার পক্ষে ঘুরবে, কে জানে’—শেখ হাসিনাকে নিয়ে সোনিয়া গান্ধীর বইয়ে মন্তব্য *** সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী *** দেশের পথে প্রধানমন্ত্রী *** সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের শর্ত *** অনলাইন সংবাদমাধ্যমে সরকারি বিজ্ঞাপন দাবি, তথ্য প্রতিমন্ত্রীর বিবেচনার আশ্বাস *** আফ্রিকার সাহিত্য পুরস্কার পাওয়া গল্পটি এআই দিয়ে লেখার প্রমাণ মেলেনি *** ‘সাংবাদিকদের বেঁধে পেটাব, এক্কেবারে জেলে ঢুকিয়ে দেব’—ময়মনসিংহে ভূমি নায়েবের হুমকি *** হাম ও উপসর্গে মৃত্যু ১৩০০ ছুঁইছুঁই *** ইন্দিরার সঙ্গে বিচ্ছেদ চেয়েছিলেন ফিরোজ গান্ধী, কেন তাদের দূরত্ব তৈরি হয়েছিল *** আধঘণ্টায় কি কেয়ামত হয়ে যাবে, কথা বলতে থাকায় নাহিদকে স্পিকার

এবার আফগানিস্তানের লিগেও সাকিব, খেলবেন কোন দলে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৮ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সাকিব আল হাসান ব্যস্ত এখন নেপাল প্রিমিয়ার লিগে (এনপিএল)। কীর্তিপুরে আজও তিনি খেলেছেন। সেই ম্যাচের মাঝেই পেলেন আরেক টুর্নামেন্টে দল পাওয়র খবর।

কীর্তিপুরে এনপিএলে ব্যস্ত সাকিব সামাজিক মাধ্যম হয়তো ফলো করার সুযোগ পাননি। তাতে কী! ক্রিকেটপ্রেমীদের অনেকেই জেনে গেছেন তার আফগানিস্তান প্রিমিয়ার লিগে (এপিএল) দল পাওয়ার কথা। এপিএলে ড্রাফট থেকে তাকে ডায়মন্ড ক্যাটাগরিতে দলে ভিড়িয়েছে নানগারহার। ৭৯ লাখ টাকা উঠেছে তার দাম।

এপিএলে ড্রাফট থেকে এখন পর্যন্ত তিন বাংলাদেশি দল পেয়েছেন। সাকিবের পাশাপাশি আফগান লিগে দল পাওয়া অন্য দুই বাংলাদেশি হলেন নাহিদ রানা ও শামীম হোসেন পাটোয়ারী। শামীমকে নিয়েছে কাবুল। রানাকে দলে ভিড়িয়েছে পাখতিয়া।

এপিএলে যখন ড্রাফট চলেছে, তখনই কীর্তিপুরে শামীমের কাছে হেরেছেন সাকিব। আজও কীর্তিপুর পরিণত হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের মিলনমেলায়। শামীমের লুম্বিনি লায়ন্স ৮ উইকেটে হারিয়েছে সাকিবের পোখারা অ্যাভেঞ্জার্সকে। টস হেরে আগে ব্যাটিং পেয়ে পোখারা ২০ ওভারে ৯ উইকেটে ৯৭ রানে আটকে যায়। ব্যাটিংয়ে সাকিব করেন ৮ বলে ৩ রান। বোলিংয়ে ২ ওভারে ৬ রান দিয়েও কোনো উইকেট পাননি। জয়ের লক্ষ্যে নেমে ১১.৪ ওভারে ২ উইকেটে ৯৮ রান করে ফেলে লুম্বিনি। শামীম একাদশে থাকলেও ব্যাটিং-বোলিং করার সুযোগ পাননি।

কীর্তিপুরে গত পরশু সাকিব তো ছিলেনই। মোহাম্মদ সাইফউদ্দিন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসানরাও খেলেছেন কাঠমাণ্ডুর এই স্টেডিয়ামে। যেখানে সাকিবের পোখারার সতীর্থ সাইফউদ্দিন, মেহেদীর প্রতিপক্ষ ছিলেন জনকপুর বোল্টসের সাইফ। জনকপুর বোল্টসের সাইফের উইকেটটা তুলে নিয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত হেরে গিয়েছিল সাকিবের দল।

আজ অবশ্য জনকপুর বোল্টস ২ রানে হেরেছে বিরাটনগর কিংসের কাছে। টানা তিন ম্যাচ হেরে যাওয়ায় এখনো কোনো পয়েন্ট পায়নি পোখারা অ্যাভেঞ্জার্স। ৫ পয়েন্ট নিয়ে শামীমের লুম্বিনি সবার ওপরে। দুই, তিন, চার, পাঁচে থাকা বিরাটনগর কিংস, কার্নালি ইয়াকস, জনকপুর বোল্টস, সুদূরপশ্চিম র‍য়্যালস—প্রত্যেকেরই চার পয়েন্ট।

২০২৪ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে পারছেন না সাকিব। এমনকি খেলতে পারছেন না ঘরোয়া টুর্নামেন্ট ডিপিএল, বিপিএলেও। তবে এ সময়ে বিদেশের টুর্নামেন্টে নিয়মিত খেলছেন। পাকিস্তান সুপার লিগ (পিএসএল), ক্যারিবীয় প্রিমিয়ার লিগেও (সিপিএল) দেখা গেছে তার পদচারণা।

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250