শুক্রবার, ৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী *** পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো *** পোশাক খাতে অস্থিরতা: দুই শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ *** জুলাই অভ্যুত্থানের এক হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী কারাগারে *** আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী *** শেখ হাসিনাকে ফেরাতে ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী *** একে অপরের ওপর বাজি ধরেছিলেন, হারলেন দুজনই *** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন

মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তমাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হিমালয়ের অষ্টম উচ্চতম পর্বত মানাসলু অভিযানে যাচ্ছেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ তমাল। ৫ই সেপ্টেম্বর থেকে শুরু হবে তার মূল অভিযান।

শনিবার (১৬ই আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে ‘অলটিটিউড হান্টার বিডি’র আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ‘মানাসলুর প্রকৃত শিখরে পৌঁছানোর প্রয়াস’ শীর্ষক অনুষ্ঠানে তমালের হাতে জাতীয় পতাকা তুলে দেওয়া হয়।

১৪ বছরের বেশি সময় ধরে পাহাড়ে ট্রেকিং করছেন তমাল। সাম্প্রতিক বছরগুলোতে নিয়মিত অংশ নিচ্ছেন হিমালয়ের বিভিন্ন অভিযানে। ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে নিয়েছেন মৌলিক ও উচ্চতর পর্বতারোহণ প্রশিক্ষণ।

২০২৪ সালে সফলভাবে আরোহণ করেছেন বিশ্বের অন্যতম দুর্গম শৃঙ্গ মাউন্ট আমা দাবলাম। আগামী ৪০ দিনের মধ্যে তিনি মানাসলুর সর্বোচ্চ শিখরে বাংলাদেশের পতাকা ওড়ানোর লক্ষ্য স্থির করেছেন। এর উচ্চতা ৮ হাজার ১৬৩ মিটার।

নিজের যাত্রা প্রসঙ্গে তমাল বলেন, ‘চাকরি করতাম সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু পর্বতারোহণের স্বপ্ন পূরণের জন্য চাকরি ছেড়েছি। সেই স্বপ্নেরই অংশ মানাসলু অভিযান।’

জে.এস/

তৌফিক আহমেদ তমাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250