শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

নর্থ কোরিয়া সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৮ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শীঘ্রই নর্থ কোরিয়া সফর করবেন বলে জানিয়েছে পিয়ংইয়ং। গত সপ্তাহে মস্কোতে নর্থ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের সাথে বৈঠকের সময় পিয়ংইয়ং সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন পুতিন। 

রোববার (২১শে জানুয়ারি) নর্থ কোরিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএনএর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কেসিএনএ বলেছে, বৈঠকে পিয়ংইয়ং সফরের আমন্ত্রণ জানানোর জন্য নর্থ কোরিয়ার নেতা কিম জং উনকেও ধন্যবাদ জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। নর্থ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে কেসিএনএ এই তথ্য জানিয়েছে।

দুই দশকেরও বেশি সময়ের মধ্যে উত্তর কোরিয়ায় রুশ নেতার প্রথম সফর হবে এটি। গত সোমবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেছিলেন, কিম জং উনের আমন্ত্রণে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নর্থ কোরিয়া সফর করবেন বলে রাশিয়া প্রত্যাশা করছে। আর এই সফর ‘অদূর ভবিষ্যতে’ হবে। তবে সফরের নির্দিষ্ট তারিখের বিষয়ে এখনও উভয়পক্ষ একমত হয়নি।

রোববার কেসিএনএর কোরিয়ান-ভাষার প্রতিবেদনে পুতিন শিগগিরই পিয়ংইয়ং সফর করবেন বলে জানানো হয়। কিন্তু পরবর্তীতে ইংরেজি সংবাদমাধ্যমের এক  প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যত তাড়াতাড়ি সম্ভব এই সফর করতে ইচ্ছুক। কেসিএনএ বলছে, চো সন হুইয়ের সফরের সময় ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে সমর্থন ও সংহতির জন্য নর্থ কোরিয়াকে ধন্যবাদ জানিয়েছে ক্রেমলিন।

প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো এবং পিয়ংইয়ং নর্থ কোরিয়ার সার্বভৌম অধিকারের বিরুদ্ধে আমেরিকা ও তার মিত্রদের উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে পিয়ংইয়ং-মস্কো।

আরও পড়ুন: সামাজিকমাধ্যমে কেন নজরুলগীতি শেয়ার করলেন মোদী?

নর্থ কোরিয়ার এই সংবাদমাধ্যম বলছে, পিয়ংইয়ং এবং মস্কোর দ্বিপাক্ষিক সহযোগিতা জাতিসংঘের সনদ ও অন্যান্য আন্তর্জাতিক আইনের চেতনার সাথে সঙ্গতিপূর্ণ হবে।

১৯৯৯ সালে বরিস ইয়েলৎসিনের কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর কিম জং উনের বাবা কিম জং ইলের সাথে বৈঠকের জন্য ২০০০ সালের জুলাইয়ে পিয়ংইয়ং সফর করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এর আগে, পেসকভ বলেছিলেন, গত সেপ্টেম্বরে রাশিয়ায় অনুষ্ঠিত শীর্ষ এক সম্মেলনে সাক্ষাতের সময় কিম জং উনের নর্থ কোরিয়া সফরের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। গত কয়েক বছরে কিম জং উন ও ভ্লাদিমির পুতিনের ক্রমবর্ধমান সম্পর্ক ওয়াশিংটন এবং তার মিত্রদের উদ্বিগ্ন করে তুলেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন করে দুই দেশের অস্ত্র ব্যবসারও নিন্দা জানিয়েছে তারা।

সূত্র: রয়টার্স

এসকে/

রাশিয়া কিম জং উন ভ্লাদিমির পুতিন নর্থ কোরিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250