শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় নদী অববাহিকায় কমতে পারে দৃষ্টিসীমা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দেশের নদী অববাহিকায় দৃষ্টিসীমা কমতে পারে। এ জন্য নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। 

আজ বুধবার (১৪ই জানুয়ারি) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। যার ফলে দৃষ্টিসীমা ৩০০ মি. বা আরো কম হতে পারে। দেশের নদী অববাহিকায় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে কোনো সংকেত দেখাতে হবে না।

জে.এস/

আবহাওয়া অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250