শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

রাজধানীর বর্জ্য অপসারণে অবহেলা: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই কর্মকর্তাকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৪৫ অপরাহ্ন, ২৯শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় কোরবানির বর্জ্য অপসারণে অবহেলা ও গাফিলতির বিষয়টি স্বচক্ষে দেখার পর কঠোর প্রশাসনিক ব্যবস্থা নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের সময় বর্জ্য অপসারণ কার্যক্রমে ঘাটতি ধরা পড়ায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে (আঞ্চলিক প্রধান) তাৎক্ষণিকভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বিকেল ৪টা থেকে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকার বর্জ্য অপসারণের বাস্তব চিত্র ঘুরে দেখেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর গাড়িতে তার সঙ্গে ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম গণমাধ্যমকে জানান, রাজধানীর বেশ কয়েকটি এলাকায় কোরবানির বর্জ্য অপসারণে চরম অবহেলা ও অব্যবস্থাপনার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই তিনি তাৎক্ষণিকভাবে দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

শাস্তির মুখোমুখি হওয়া দুই কর্মকর্তা হলেন—মো. সাদেকুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-৫, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কাজী সালেহ মুস্তানজির, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, অঞ্চল-১, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

উভয় কর্মকর্তাই সরকারের উপসচিব পদমর্যাদার। স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে, বর্জ্য অপসারণে গাফিলতি বরদাশত না করার পূর্বঘোষণা সত্ত্বেও দায়িত্ব পালনে চরম অবহেলার প্রমাণ পাওয়ায় এই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে ঢাকার দুই সিটি করপোরেশন শতভাগ বর্জ্য অপসারণের জন্য যথাক্রমে ১২ ও ৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে আজ সকাল ও দুপুর পর্যন্ত রাজধানীর বহু এলাকায় কোরবানির বর্জ্য, পশুর রক্ত ও উচ্ছিষ্ট পড়ে থাকতে দেখা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250