বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

করণ জোহর কত টাকার মালিক জানেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ পূর্বাহ্ন, ২৭শে মে ২০২৬

#

ছবি: সংগৃহীত

এই মুহূর্তে ভারতের অন্যতম ধনী চলচ্চিত্র নির্মাতা হলেন করণ জোহর। গতকাল ২৫ মে ৫৪ বছরে পা দিলেন বলিউডের অন্যতম প্রভাবশালী এই পরিচালক। ক্যারিয়ারের চড়াই-উতরাই পেরিয়ে ভারতীয় সিনেমায় বিশাল সাম্রাজ্যে পরিণত করেছেন।

শুধু সিনেমা তৈরি করাই নয়, বিলাসবহুল গাড়ি, মুম্বাইয়ে কোটি কোটি টাকার বাংলো এবং একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে গত কয়েক দশকে বিপুল সম্পত্তির মালিক হয়েছে তিনি। বিভিন্ন রিপোর্ট অনুসারে- করণ জোহরের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১,৭৪০ কোটি টাকা।

সিনেমা পরিচালনা, প্রযোজনা, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, টেলিভিশন শো এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ থেকেই তিনি বিপুল টাকা আয় করে থাকেন। 

তার সংগ্রহে রয়েছে বিশ্বের অন্যতম সেরা কিছু লাক্সারি গাড়ি। যার মধ্যে অন্যতম হল— প্রায় ৩.৪৪ কোটি টাকা মূল্যের ‘মার্সিডিজ-মেব্যাক এস৫৮০’, ১.৫৮ কোটি টাকার ‘অডি এ৮এল’ এবং প্রায় ১.৪৪ কোটি টাকা মূল্যের ‘মার্সিডিজ-বেঞ্জ জিএলএস ৩৫০ডি’।

মুম্বাইয়ে করণের দুটি বিলাসবহুল বাড়ি রয়েছে। যার একটি দক্ষিণ মুম্বাইয়ের অভিজাত এলাকা মালাবার হিলসে অবস্থিত, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা। এছাড়া কার্টার রোডে তার একটি ‘সি-ফেসিং’ (সমুদ্রমুখী) ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার বর্তমান মূল্য প্রায় ৩২ কোটি টাকার কাছাকাছি।

সিনেমা ছাড়াও করণের আয়ের অন্যতম বড় উৎস হলো বিজ্ঞাপন ও রিয়্যালিটি শো। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য তিনি সাধারণত প্রায় ২ কোটি টাকা পারিশ্রমিক নেন। এছাড়া তার আইকনিক টক-শো ‘কফি উইথ করণ’-এর প্রতিটি পর্ব (Episode) হোস্ট করার জন্য তিনি ১ থেকে ২ কোটি টাকা নেন এবং কোনও ছবি পরিচালনার জন্য তার পারিশ্রমিক থাকে প্রায় ৩ কোটি টাকা।

বলিউডের অন্যতম শীর্ষস্থানীয় প্রযোজনা সংস্থা ‘ধর্মা প্রোডাকশনস’-এর মালিকানা তো তার হাতে রয়েছেই, এর পাশাপাশি বিনোদন জগতের আরও বেশ কিছু বড় ভেঞ্চারের সঙ্গে তিনি যুক্ত। এখানেই শেষ নয়, ব্যবসার পরিধি বাড়িয়ে করণ জোহর নিজের একটি জুয়েলারি ব্র্যান্ডও চালু করেছেন, যার নাম ‘তিয়ানি’।

করণ জোহর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250