বৃহস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টিভিতে আজকের খেলা (৫ নভেম্বর) *** পাকিস্তানকে সহায়তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র, সৌদি দিল ৩ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন *** এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু *** প্রধানমন্ত্রী মোংলা বন্দরের আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ *** ইকবাল সোবহান হত্যা মামলায় গ্রেপ্তার, ‘মুচলেকায়’ ছাড়া পেলেন সাংবাদিক রাজীব *** হেরে যুদ্ধের খেসারত দিলেন ট্রাম্প, ইরান ইস্যুতে এবার হাঁটবেন কোন পথে *** সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি, সাইবার সুরক্ষা আইনে যুক্ত হচ্ছে বিধান *** শেখ হাসিনাকে সমর্থনের অভিযোগে শিক্ষক-শিক্ষার্থীদের শাস্তি, এইচআরডব্লিউর বিবৃতি *** ইকবাল সোবহান চৌধুরীকে আটকের নেপথ্যে যা জানা গেল *** সিলেটে আলোচনা সভা করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা

এবার গেমিং দুনিয়ায় পা রাখলেন মহেশ বাবু

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ পূর্বাহ্ন, ৫ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

তেলুগু সুপারস্টার মহেশ বাবু শুধু অভিনয়েই সফল নন, ব্যবসায়ী হিসেবেও তার রয়েছে সুখ্যাতি। প্রযোজনা প্রতিষ্ঠান জিএমবি এন্টারটেইনমেন্ট, মাল্টিপ্লেক্স চেইন এএমবি সিনেমাস এবং পোশাকের ব্র্যান্ড দ্য হাম্বল কো দিয়ে আগেই ব্যবসাক্ষেত্রে নিজের অবস্থান তৈরি করেছেন এই তারকা। এবার নিজের সেই ব্যবসায়িক সাম্রাজ্য আরও বিস্তৃত করতে গেমিংয়ের দুনিয়ায় পা রাখলেন তিনি।

ভারতের ডিজিটাল বিনোদন খাতে বর্তমানে মোবাইল গেমের জয়জয়কার চললেও সেই পথে হাঁটেননি মহেশ বাবু। এর বদলে পিসি এবং কনসোল গেম নির্মাণের জন্য মুম্বাইভিত্তিক স্টুডিও শর্টগান গেমসে কৌশলগত বিনিয়োগ করেছেন তিনি।

জিৎ চন্দন ও বিধি মেহতার প্রতিষ্ঠিত এই স্টুডিও মূলত প্লেস্টেশন ৫, এক্সবক্স সিরিজ এক্স/এস এবং পিসির জন্য গেম তৈরি করছে। তাদের প্রথম প্রজেক্টের নাম ‘প্রজেক্ট টেকডাউন’। এটি একটি বিগ-বাজেট ও গল্পনির্ভর অ্যাকশন-অ্যাডভেঞ্চার গেম, যা উত্তর আমেরিকা, ইউরোপ ও যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক বাজারের শীর্ষ গেমগুলোকে টেক্কা দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তবে মহেশ বাবু ঠিক কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন, তা প্রকাশ করা হয়নি।

মহেশ বাবু তার নতুন বিনিয়োগ প্রসঙ্গে বলেন, ‘ভারতের অসাধারণ সৃজনশীল সম্ভাবনা রয়েছে। বিশ্বজুড়ে আলোড়ন তুলবে এমন মৌলিক চরিত্র এবং সিনেমাটিক জগৎ এখান থেকেই গড়ে তোলার এখনই সবচেয়ে উপযুক্ত সময়। আন্তর্জাতিক মানের সঙ্গে পাল্লা দিয়ে হাই-অ্যান্ড পিসি ও কনসোল গেম তৈরির প্রতি শর্টগান গেমসের প্রতিষ্ঠাতাদের যে প্রবল আগ্রহ, সেটাই মূলত আমাকে এই কোম্পানিতে যুক্ত হতে আকৃষ্ট করেছে।’

ব্যবসার বাইরে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন মহেশ বাবু। ‘বাহুবলী’ ও ‘আরআরআর’খ্যাত নির্মাতা এস এস রাজামৌলির নতুন সিনেমা ‘বারাণসী’র কেন্দ্রীয় চরিত্রে আছেন তিনি। এতে তাকে দেখা যাবে রুদ্র ও রাম দ্বৈত চরিত্রে। আরও আছেন প্রিয়াঙ্কা চোপড়া ও পৃথ্বীরাজ সুকুমারন। বারাণসী শহরের দিকে ধেয়ে আসা একটি গ্রহাণুকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন সময়ের প্রেক্ষাপটে এগিয়ে যাবে গল্প। মুক্তি পাবে ২০২৭ সালে।

মহেশ বাবু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250