সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

ইমরান হাশমির সঙ্গে ছবি করতে চাননি কেন কোয়েল?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৩ অপরাহ্ন, ৫ই ডিসেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বহুদিন ধরেই কম-বেশি বলিউডে অভিনয় করে আসছেন টালিউডের অভিনয়শিল্পীরা। মূলত বলিউড থেকে বহু প্রস্তাব আসতো তাদের কাছে। সেই তালিকায় আছে অভিনেত্রী কোয়েল মল্লিকেরও নাম। একবার বলিউডের ‘হটস্টার’ খ্যাত ইমরান হাশমির সঙ্গে অভিনয় করার প্রস্তাব আসে তার কাছে। কিন্তু সেই ছবির প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা!

তবে কোয়েলের কাছে এই প্রস্তাবটি ছিল অনেক আগের; অভিনেত্রীর ক্যারিয়ার শুরুর দিকের সময়। কিন্তু কেন প্রস্তাবটি গ্রহণ করেননি নায়িকা? বিপরীতে ইমরান হাসমি বলেই কি এই সিদ্ধান্ত নিয়েছিলেন?

এদিকে ইমরান হাশমি পর্দায় কেমন চরিত্রে কাজ করেন, তা প্রায় সবারই জানা। ইমরান পর্দায় থাকা মানেই নানান দৃশ্যে উষ্ণ আবেদন, এমন একটা ইমেজ ছিল তার। যদিও সময়ের ব্যবধানে অন্য ধারার চরিত্রে কাজ করার চেষ্টা করেন এই নায়ক। কিন্তু তাতেও দর্শকদের কাছে ইমরান হাশমি এখনও সেই ‘হটস্টার’ হয়েই আছেন।

সেই সময়ে ইমরানের সাড়া জাগানো একটি ছবি ছিল ‘গ্যাংস্টার’। যেখানে ইমরানের বিপরীতে ছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। কিন্তু অনেকেরই হয়ত অজানা, সেই চরিত্রে অভিনয় করার কথা ছিল কোয়েল মল্লিকের। টালিউডের এই নায়িকার কাছেই গিয়েছিল এই ছবির প্রস্তাব।

কিন্তু কেন এই ছবির প্রস্তাব ফিরিয়েছিলেন, স্পষ্ট জানিয়ে কোয়েল বলেছিলেন, তিনি যৌনদৃশ্যে অভিনয় করতে সাবলীল নন। ছবিতে চুম্বনের অনেক দৃশ্যও ছিল, সে জন্যই নাকি রাজি হননি তিনি। কোয়েলের বক্তব্য অনুযায়ী, নিজেদের তৈরি নীতি ভাঙতে রাজি ছিলেন না মল্লিক পরিবারের এই মেয়ে। তাই বলিউডে কাজের সুযোগ পেয়েও হাতছাড়া করেছিলেন তিনি।

ওআ/কেবি

ইমরান হাশমি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250