মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের *** কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ শুরু *** রিমান্ডে গাজী নজরুলের প্রথম স্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা *** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় খেলতে গেলেই বৃষ্টির বাগড়ায় পড়তে হয় বাংলাদেশ নারী দলের খেলোয়াড়দের।জাতীয় দল কিংবা ‘এ’ দল, ফেব্রুয়ারি কিংবা সেপ্টেম্বর—বারবার বৃষ্টিতেই পরিত্যক্ত হচ্ছে তাদের ম্যাচ। এবারও সেটাই হলো।

বৃষ্টিতে ভেসে গেছে রাবেয়া খানদের নিয়ে গঠিত ‘এ’ দলের প্রথম ওয়ানডে ম্যাচ। পানাগোডার আর্মি গ্রাউন্ডসে রোববার (৮ই সেপ্টেম্বর) দুপুরের পর পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে রাবেয়াদের ম্যাচটি। মুষলধারে চলা বৃষ্টিতে ম্যাচের টসও করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ইউএস ওপেনের নতুন রানী সাবালেঙ্কা

দুটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যায় বাংলাদেশ নারী ‘এ’ দল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় পুরো সিরিজটিই জাতীয় দলের খেলোয়াড় দিয়ে স্কোয়াড সাজানো হয়েছিল।

বিশ্বকাপের প্রস্তুতিটা ম্যাচ খেলেই নেবেন নিগার সুলতানা জ্যোতিরা—এমন চাওয়া টিম ম্যানেজমেন্টের। যদিও প্রথম ওয়ানডে পরিত্যক্ত হয়ে গেছে। আগামী মঙ্গলবার থুরস্তানে হবে ওয়ানডে ম্যাচটি। এরপর ১২ই সেপ্টেম্বর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজ।

এসি/কেবি

বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250