বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল *** টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি *** সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল *** কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** সাদ্দাম আমলের গোয়েন্দা কর্মকর্তা যুক্তরাষ্ট্রে কীভাবে ঢুকলেন, গ্রেপ্তারের পর যে প্রশ্নগুলো সামনে *** ইউপি নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকার কিছু জানে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী *** মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপিকে ধরে দিলেন ছাত্রদল নেতা-কর্মীরা *** ব্রিকসে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের দাবি, নীরব ঢাকা *** ‘অভূতপূর্ব বাক্‌স্বাধীনতা’র দাবি মাহদী আমিনের, হয়রানির তথ্য তুলে ধরল টিআইবি

সাবেক ৮ সচিবসহ ১২ জনের ফ্ল্যাট বাতিল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ৮ই জুলাই ২০২৫

#

রাজধানীর ধানমন্ডির নির্মাণাধীন এ ভবনে সরকারি সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল, যা বাতিল করা হয়েছে। ছবি: সংগৃহীত

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরে বিভিন্ন পরিত্যক্ত বাড়িতে আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পে বরাদ্দ পাওয়া কয়েকজন সাবেক সচিবসহ ১২ জনের ফ্ল্যাট বাতিল করেছে গণপূর্ত মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (৮ই জুলাই) এ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে মন্ত্রণালয়টির সূত্র বলেছে।

ধানমন্ডি আবাসিক এলাকার ৬/এ সড়কের ৭১১ নম্বরে নির্মাণাধীন ভবনে সাবেক সচিব, অবসরপ্রাপ্ত বিচারক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বরাদ্দ করা মোট ১২টি ফ্ল্যাট বাতিল করা হয়েছে।

গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সাবেক এ কর্মকর্তাদের ফ্ল্যাট বাতিলের বিষয়টি নিয়ে কাজ শুরু হয়। যাদের ফ্ল্যাটের বরাদ্দ বাতিল করা হয়েছে, তারা হলেন সাবেক বিচারক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও দুদকের সাবেক কমিশনার মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক নেহাল আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।

ফ্ল্যাট বরাদ্দ বাতিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি’ শিরোনামে যে দাবি করলেন বিতর্কিত আসিফ নজরুল

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার জন্য দায়ী আসিফ নজরুল ও অন্তর্বর্তী সরকার: তদন্ত কমিটি

🕒 প্রকাশ: ১০:৪৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

সাংবাদিক পুলক চ্যাটার্জির পাওনা ১০ লাখ টাকা পরিশোধ করল সমকাল

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

কেন দিল্লির ব্রিকস সম্মেলন এড়িয়ে জাতিসংঘের অধিবেশনে যাচ্ছেন তারেক রহমান

🕒 প্রকাশ: ১০:০৫ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তড়িগড়ি করে রায়, উদ্বেগ নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৯:১৯ অপরাহ্ন, ১৫ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250