সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

মিয়ানমারের ৩৩০ নাগরিককে হস্তান্তর প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৫ পূর্বাহ্ন, ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

#

কঠোর নিরাপত্তায় বাস থেকে নামছে মিয়ানমারের নাগরিকরা---ছবি: সংগৃহীত

প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা দেশটির সেনা, সীমান্তরক্ষী বাহিনীর সদস্য এবং শুল্ক কর্মকর্তাসহ ৩৩০ জনকে সমুদ্রপথে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে মিয়ানমারের ৩৩০ নাগরিককে কক্সবাজারের ইনানী নৌ-বাহিনীর জেটিঘাটে নেওয়া হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে তাদের ঘুমধুম উচ্চ বিদ্যালয় থেকে এ ঘাটে আনা হয়। সেখান থেকে তাদের কর্ণফুলী এক্সপ্রেস জাহাজে করে নেওয়া হবে গভীর সাগরে। যেখানে অবস্থান করছে মিয়ানমার নৌ-বাহিনীর আরেকটি জাহাজ। সেই জাহাজের মাধ্যমে স্বদেশে ফেরত যাবেন মিয়ানমারের নাগরিকরা। 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল আটটার দিকে অনুষ্ঠিত হবে দুই দেশেব মধ্যে সংক্ষিপ্ত বৈঠক। তারপর স্বাস্থ্যপত্র দিয়ে তাদের জাহাজে তোলা হবে। হস্তান্তর প্রক্রিয়া শেষে কোস্টগার্ড তাদের নিয়ে গভীর সমুদ্রে অবস্থানরত মিয়ানমারের জাহাজের উদ্দেশে রওনা হবেন।

আই. কে. জে/ 

মিয়ানমারের নাগরিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250