শুক্রবার, ২৮শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান বিএনপি নেতার, ভিডিও ছড়াতেই শোকজ *** অধিবেশনের প্রথম দিনেই বিরোধী দলের ওয়াকআউট *** বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী *** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির

মার্কিন নাগরিকদের চলাচলে সতর্ক করলো ঢাকা দূতাবাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৯ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সোমবার (১৫ই জুলাই) তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক সতর্কবার্তায় দূতাবাস বলেছে, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে। এই ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহন পরিষেবাগুলো‌কে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হ‌তে পা‌রে।

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ঘোষণা বাস্তবায়নে টিআইবির আহ্বান

সতর্কবার্তায় দূতাবাস আরও বলেছে, মার্কিন নাগরিকদের সতর্কতা অনুশীলন করা উচিত এবং মনে রাখা উচিত যে বিক্ষোভ সংঘর্ষ সহিংসতায় পরিণত হতে পারে। সেজন্য বি‌ক্ষোভ এ‌ড়ি‌য়ে চলার পাশাপা‌শি কোনো বড় সমাবেশের আশেপাশে থাক‌লে সতর্কতা অবলম্বন করুন।

ব্যক্তিগত নিরাপত্তার জন্য স্থানীয় ঘটনাসহ মা‌র্কিন নাগ‌রিক‌দের সচেতন থাকা এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলো পর্যবেক্ষণ করার পরামর্শ দি‌য়ে‌ছে মা‌র্কিন দূতাবাস।

এসি/কেবি

মার্কিন ঢাকা দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250