রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস *** চট্টগ্রাম থেকেও মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল *** ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা: জেদ্দায় আটকা পড়েছেন মুশফিক

টোকিও বিমানবন্দরে ‘টয়লেট বিভ্রাট’

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৩ পূর্বাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরের অন্যতম জাপানের রাজধানী টোকিওর হানেদা। সেখানে এক নজিরবিহীন দুর্ভোগের মুখে পড়েছেন যাত্রীরা। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, হানেদা বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনালের ৭০ শতাংশ টয়লেট অকেজো হয়ে পড়েছে।

বিমানবন্দর পরিচালনা সংস্থার মুখপাত্র টয়লেট অকেজো হয়ে পড়ার বিষয়টি এএফপিকে নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার (২৮শে নভেম্বর) বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এলেও ১৪৪টি টয়লেট এরিয়ার মধ্যে ৫১টি এখনো অকার্যকর আছে।

জাপান এয়ারপোর্ট টার্মিনালের মুখপাত্র নাম না প্রকাশের শর্তে জানান, টয়লেটে যেসব পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করা হয়, সেগুলোতে বৈদ্যুতিক ত্রুটির কারণে এই সমস্যা হয়েছে। 

মুখপাত্র জানান, শুক্রবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে এই সমস্যার বিষয়টি এক কর্মী আমাদেরকে জানান। তিনি জানান, 'হাত ধোঁয়ার জন্য বেসিনে পানি সরবরাহ চালু ছিল। কিন্তু টয়লেটের ভেতর পানি ছিল না বললেই চলে।'

'যে টয়লেটগুলো ঠিক ছিল, সেগুলো খুঁজে পেতে যাত্রীদের সাহায্য করেছে আমাদের কর্মীরা। অনেক ক্ষেত্রে বালতিতে করে পানি এনে টয়লেট ধোয়ামোছার কাজ করেছেন তারা', যোগ করেন তিনি।

জে.এস/

টোকিও বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250