শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩ সেপ্টেম্বর আদালতে আসলে কাকে রূপার ছেলে বলা হলো? *** শেষকৃত্যের আগে পুলক চ্যাটার্জির পাওনা কি পরিশোধ করবে সমকাল? *** সাংবাদিক পুলক চ্যাটার্জির আত্মহনন, লিখে গেছেন ৫ চিঠি *** বরিশালে পত্রিকা কার্যালয়ে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত লাশ *** ফিলিস্তিনিদের হত্যায় ইসরায়েলের গোপন পদ্ধতি কী, প্রামাণ্যচিত্রে যা উঠে এসেছে *** দাফন নাকি দাহ, ধর্মীয় পরিচয় নিয়ে মা–বাবার টানাটানিতে হিমঘরে লাশ *** দিল্লি সফরে রাশিয়া থেকে ‘দুর্গসম’ লিমুজিন এনেছেন পুতিন, এর বৈশিষ্ট্য কী *** আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বাড়ছে *** ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার *** গ্যাস-বিদ্যুৎ সংকট লংমার্চে মিটলে আমরাই আগে করতাম: প্রধানমন্ত্রী

সাবেক স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ পূর্বাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করা জাহাঙ্গীর আলম বুলবুলকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) ভোররাতে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক।

আরো পড়ুন : রোড ক্র্যাশ প্রতিরোধে পুলিশের দক্ষতা বাড়াতে কর্মশালা

তিনি বলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, আওয়ামী লীগ সরকার পতনের পর ২০শে আগস্ট স্বাস্থ্যসেবা মন্ত্রণালয় থেকে তাকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়। কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লীপ্রতিষ্ঠান বিভাগের দায়িত্বপ্রাপ্ত হন জাহাঙ্গীর আলম। এরপর গুরুতর অভিযোগের ভিত্তিতে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

মো. জাহাঙ্গীর আলম ২০২৩ সালের ৯ই অক্টোবর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের দায়িত্ব নেন। এর আগে তিনি ২০২৩ সালের ৮ই অক্টোবর পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

এই/ আই.কে.জে/  


জাহাঙ্গীর আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250