বুধবার, ১১ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল *** ‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’ *** জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার *** দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই *** সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল *** যে কারণে ইফতার পার্টি নিষিদ্ধ করল পাকিস্তান *** প্রতিবেশী দেশগুলো ইরানের শত্রু নয়: কাতার *** ‘মার্কিন–জায়নবাদীদের’ গোপন আস্তানা প্রকাশে মুসলিমদের প্রতি ইরানের আহ্বান *** দুদকের মামলাতেও আনিস আলমগীরের জামিন, মুক্তিতে বাধা নেই *** ‘সবচেয়ে তীব্র ও শক্তিশালী’ অভিযান শুরু ইরানের

সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা জারি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৪ অপরাহ্ন, ১৪ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আজ বুধবার (১৪ই জানুয়ারি) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এর মাধ্যমে প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকগণের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ রহিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, কাস্টমস আইন, ২০২৩ অনুসরণে কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করে গত ৮ই জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।

ইতোপূর্বে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না বলে জানিয়েছে এনবিআর। কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ মোতাবেক কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্স ইস্যু করা হতো।

এনবিআর জানায়, কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্টের কার্যক্রম পরিচালনা সহজতর ও যুগোপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ প্রণয়ন করা হয়েছে। সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৬ এর উল্লেখযোগ্য দিকসমূহ তুলে ধরেছে জাতীয় রাজস্ব বোর্ড।

সেগুলো হলো—

কাস্টমস স্টেশনভিত্তিক ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সি অ্যান্ড এফ) এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণের জন্য পূর্বের ন্যায় জাতীয় রাজস্ব বোর্ড হতে পূর্বানুমোদন গ্রহণের আবশ্যকতা নেই। পরীক্ষায় উত্তীর্ণ যোগ্য বিবেচিত সব প্রার্থী সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স গ্রহণ করতে পারবেন। নিয়মিত পরীক্ষা গ্রহণ করে লাইসেন্স প্রদান প্রক্রিয়াটি প্রতি বছর একটি নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন হবে।

জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ ঘোষিত হলে উক্ত স্টেশনের অনুকূলে ইস্যুকৃত সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সের কার্যকারিতা পূর্বের ন্যায় বাতিল করা হবে না।

অধিক্ষেত্র সংযোজনের মাধ্যমে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সধারী অন্য যে কোনো সচল কাস্টমস স্টেশনে ক্লিয়ারিং এবং ফরোয়ার্ডিং সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাবেন।

জে.এস/

এনবিআর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল

🕒 প্রকাশ: ০৪:৩৮ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

🕒 প্রকাশ: ০৩:৫৩ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকার ও বিরোধী দল

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১১ই মার্চ ২০২৬

Footer Up 970x250