বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শর্মিলা-স্বস্তিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৪ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর, ওপার বাংলার প্রখ্যাত দুই অভিনেত্রী মমতা শংকর, স্বস্তিকা মুখার্জি ও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজক, শিল্পীদের একটি প্রতিনিধি দল। 

বুধবার (২৪শে জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাতের পর চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তারা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন চলচ্চিত্র উৎসবের প্রধান পৃষ্টপোষক শাহরিয়ার আলম এমপি ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল।

এর আগে গত ১৯শে জানুয়ারি সন্ধ্যার একটি ফ্লাইটে ঢাকা আসেন শর্মিলা ঠাকুর। আয়োজক সূত্রে জানা গেছে, ৯ দিনব্যাপী এ উৎসবের শেষ দিন পর্যন্ত ঢাকায় থাকবেন তিনি। বাংলাদেশে পা রেখেই উৎসবের বিভিন্ন আয়োজনে অংশগ্রহণ করছেন এই অভিনেত্রী।

আরও পড়ুন: মুক্তি পাচ্ছে নায়ক মান্নার শেষ সিনেমা

অন্যদিকে মমতা শংকর ও স্বস্তিকা মুখার্জি এসেছেন তাদের সিনেমা ‘বিজয়ার পরে’ প্রদর্শনীতে উপস্থিত থাকতে। বুধবার (২৪শে জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনী হয়েছে। 

উল্লেখ্য, ২০শে জানুয়ারি থেকে শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। উৎসবে ‘এশিয়ান কম্পিটিশন’ বিভাগের প্রধান জুরি হিসেবে থাকছেন শর্মিলা ঠাকুর। এই উৎসবের পর্দা নামবে আগামী ২৮শে জানুয়ারি। 

এসকে/ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শর্মিলা ঠাকুর স্বস্তিকা মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250