শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

ওসমান হাদিকে গুলি: 'সর্বদলীয় সমাবেশে' সংহতি জানালেও যায়নি বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫৯ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করার প্রতিবাদে অনুষ্ঠিত ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’–এ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও যায়নি বিএনপি। তবে আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে বিএনপি এ সমাবেশে সংহতি জানিয়েছে।

ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলির প্রতিবাদে ডাকা এ সমাবেশ সোমবার (১৫ই ডিসেম্বর) বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল ইনকিলাব মঞ্চ।

সমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, খেলাফত মজলিসসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। কিন্তু বিএনপির কেউ সেখানে ছিলেন না। সমাবেশের শেষ দিকে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, বিএনপি এ সমাবেশে সংহতি জানিয়েছে। তিনি এ সমাবেশের সঞ্চালক ছিলেন।

গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। এর পরদিন শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত হয়, ইনকিলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভা হবে। সে সিদ্ধান্ত অনুযায়ী গতকাল ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’ হয়।

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250