বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

হজের নতুন আইন কার্যকর, অমান্য করলে কঠোর শাস্তি

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

হজ পালনের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করেছে সৌদি আরব। আজ রবিবার থেকে আগামী ২০শে জন পর্যন্ত এই বিধিনিষেধ চালু থাকবে। নিয়ম ভঙ্গ করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে।

অনুমতি ছাড়া কোনো নাগরিক বা বিদেশি পর্যটক হজ পালন করতে যান তবে তাদের ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, বাংলাদেশি মুদ্রায় যা ৩ লাখ ১২ হাজার টাকারও বেশি।

এ ছাড়া অনুমতি ছাড়া কেউ যদি হজযাত্রীদের পরিবহন সুবিধা দেয় ছয় মাসের জেল ও ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে, বাংলাদেশি মুদ্রায় যা ১৫ লাখ টাকারও বেশি।

সৌদি আরব ঘোষণা দিয়েছে এবার অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না। অনুমতি ছাড়া কেউ মক্কা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চৌকি, স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী চেকপয়েন্টগুলোর কাছে যেতে পারবেন না।

সৌদিতে যেসব প্রবাসী বসবাস করেন তারা যদি অনুমতি ছাড়া হজ করতে যান এবং আটক হন তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নির্দিষ্ট একটি সময়ের জন্য আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া অনুমতি ছাড়া যারা হজযাত্রীদের পরিবহণ করবে তাদের প্রথমে জেলে পাঠানো হবে। সেখানে তাদের ছয় মাস আটকে রাখা হবে। এরপর ফেরত পাঠানো হবে নিজ দেশে।

সূত্র: খালিজ টাইমস

ওআ/

হজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250