বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে *** প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ *** ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের *** ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক *** হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী *** ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট *** জুলাই জার্নালিস্ট ইউনিটির আত্মপ্রকাশ *** মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন চিন্ময় কৃষ্ণ *** সংবাদমাধ্যমে হস্তক্ষেপ করার কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী *** স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম‎

জামিন না পেয়ে আদালতে জয় বাংলা স্লোগান আসামিদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩২ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ পৌর শহরে গত ৪ঠা আগস্ট আন্দোলনরত ছাত্রজনতার ওপর হামলার মামলায় সুনামগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাদের বখতসহ চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (২৯শে ডিসেম্বর) দুপুরে তারা দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান বিচারক নির্জন মিত্র।

এদিকে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর সময় এজলাস থেকে নেমেই ‘জয় বাংলা’ স্লোগান ধরেন আসামিরা। তাদের সঙ্গে আদালত প্রাঙ্গণে থাকা অন্য নেতাকর্মীরাও স্লোগান দিতে থাকেন। তবে আদালত প্রাঙ্গণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আগেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারাগারে পাঠানো অপর নেতারা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও ছাত্রলীগ কর্মী মছিবুর ইসলাম।

আরও পড়ুন: যেভাবে করা যাবে সচিবালয়ে পাসের আবেদন

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু বলেন, ৪ঠা আগস্টের যে হামলায় তাকে (নাদের) জড়ানো হয়েছে, এটি মোটেও সঠিক নয়। তিনি কোনোভাবেই এই মামলায় জড়িত নন। তিনি আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে দ্রুত বিচার আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন।

৪ঠা আগস্ট সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন এবং পুলিশের হামলায় গুলিবিদ্ধ জহুরের ভাই হাফিজ আহমেদ গত ২রা সেপ্টেম্বর আদালতে ৯৯ জনের নামে মামলা করেন। এদের মধ্যে নাদের বখত ৬ নম্বর এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী ২৭ ও সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ২৮ নম্বর আসামি। অন্য দুইজনও এই মামলার আসামি। এই মামলায় অজ্ঞাত আসামি ২০০ জন। এরইমধ্যে এই মামলার আসামি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কিছুদিন কারাভোগ করে জামিনে রয়েছেন।

এসি/কেবি


জামিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকারের ব্রিকস ‘বর্জনের’ সিদ্ধান্তে আওয়ামী লীগ যেসব হিসাব-নিকাশ করছে

🕒 প্রকাশ: ০৭:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রীর ব্রিকসে না যাওয়ার সিদ্ধান্তে আওয়ামী লীগের কতটা লাভ, ঢাকা-দিল্লি সম্পর্কে কী নতুন সমীকরণ

🕒 প্রকাশ: ০৬:৫৪ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ব্রিকস সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে কী লাভ-ক্ষতি বাংলাদেশের

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট নেই, তবুও ‘মাদ্রাসা নিয়ে কটূক্তি’র অভিযোগে হিন্দু শিক্ষক আটক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৭ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250