সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

চীনে দেখা গেল আমির খানকে নতুন প্রেমিকার সঙ্গে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউডের আমির খানের জীবনে এখন রীনা, কিরণ অতীত। নতুন কাউকে খুঁজছেন আমির। গত বছর থেকে শুরু হয়েছিল জল্পনা। জীবনে নতুন কেউ যে এসেছে, তা শোনা গিয়েছিল। গত মাসে নিজের জন্মদিনের অনুষ্ঠানে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন আমির খান। 

নতুন প্রেমিকা গৌরীর সঙ্গে সাংবাদিকদের আলাপ করিয়ে দেন। তবে সাংবাদিকদের গৌরীর ছবি না ছাপতে অনুরোধ করেন। এবার চীনের এক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল নতুন জুটিকে। খবর ডিএনএর।

কখনও বাড়ির সামনে বা কখনও গাড়িতে ওঠার সময়ে ছবিশিকারিদের ক্যামেরায় ধরা পড়েছেন আমির ও গৌরী। কিন্তু এবার চীনে স্বেচ্ছায় হাতে হাত রেখে ক্যামেরায় ধরা দিলেন তারা।

গতকাল শনিবার (১২ই এপ্রিল) ম্যাকাও ইন্টারন্যাশনাল কমেডি অনুষ্ঠানে যোগ দেন আমির। ওই অনুষ্ঠানের এক ঝলক এক্স হ্যান্ডেলে শেয়ার করেন আমিরের এক অনুরাগী। একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে দেখা গেছে, গায়ে কালো রঙের শাল জড়ানো আমিরের। গৌরীর পরনে শাড়ি। দুজনে হেঁটে যাচ্ছিলেন।

সেই সময় চীনের অভিনেতা শেং টেং ও মা লির সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন ছবিশিকারিরা। ততক্ষণে অবশ্য হেঁটে কিছুটা এগিয়ে গিয়েছেন গৌরী। তার হাত ধরে দাঁড় করান আমির। হাসিমুখে চীনের অভিনেতাদের সঙ্গে জুটিতে ছবিও তোলেন তারা।

বেঙ্গালুরুর বাসিন্দা গৌরী। এক সন্তানের মা। পঁচিশ বছরের বন্ধু তারা। ভালো বন্ধু হলেও আমিরের ছবি খুব একটা দেখেননি তিনি। কেবল ‘দিল চাহতা হ্যায়’ ও ‘লগান’ ছবি দুটি দেখেছেন গৌরী। মাঝখানে অবশ্য বেশ কয়েক বছর যোগাযোগ ছিল না আমির ও গৌরীর। 

রীনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর আবার যোগাযোগ। বছর দেড়েক আগে মন দেওয়া–নেওয়া। আমিরের মনে হয়, গৌরীর সঙ্গেই নাকি শান্তির ঠিকানা খুঁজে পাওয়া সম্ভব।

আবার গৌরী বরাবর ভদ্র, নরম মনের মানুষকে চাইতেন। তাই দুজনের জীবনের গতিপথ মিলে যেতে বিশেষ সময় লাগেনি।

তবে প্রথমে আমির ও গৌরীর সম্পর্কের কথা জানতে পারেননি কেউ। ৬০তম জন্মদিনে সব লুকোছাপা শেষ। কেক কাটার অনুষ্ঠানে নাকি সবার সঙ্গে গৌরীর পরিচয় করান আমির। জানা গেছে, গৌরীর সঙ্গে আমিরের পরিবারের সবার বেশ সুসম্পর্ক রয়েছে।

এইচ.এস/




আমির খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250