সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

সাবেক স্ত্রীর অসুস্থতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ আর রহমান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১২ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সংগীতজ্ঞ এ আর রহমান ও সায়রা বানুর বিচ্ছেদ হয়েছে গত বছরের শেষের দিকে। তারা আলাদা হয়ে গেলেও একে অপরের নামে নিন্দা বা অপ্রীতিকর কোনো কথাবার্তা বলেননি। সংসার জীবনের ইতি ঘটলেও তারা একে অন্যের এখনো শুভাকাঙ্ক্ষী তা প্রমাণ করলেন।

সায়রা বানু সম্প্রতি অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অস্ত্রোপচারও করা হয়েছে। এখন তার শারীরিক অবস্থা কেমন তা সামাজিক যোগাযোগমাধ্যমে জানান তার আইন বিষয়ক পরামর্শদাতা বন্দনা শাহ।

বন্দনা শাহ জানান, সায়রার সাবেক স্বামী এ আর রহমান তাকে দেখতে এসেছিলেন। এ কঠিন সময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা।

আরও পড়ুন: মেহজাবীনের জন্য আরও একটি সুখবর

সায়রা রহমানের বিবৃতির মাধ্যমে বন্দনা আরও জানান, কয়েকদিন আগে সায়রা বানুকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। তার অস্ত্রোপচারও হয়েছে। জীবনের এই কঠিন সময়ে দ্রুত সুস্থ হয়ে উঠতে চাইছেন। যারা তার দ্রুত আরোগ্য করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।

এসি/ আই.কে.জে/   

এ আর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250