মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

ঢাকায় কমনওয়েলথ কারাতের সফল আয়োজনের আশা ক্রীড়া মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৫ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সুখবর

আগামী ২৫-২৯শে সেপ্টেম্বর কমনওয়েলথ কারাতে প্রতিয়োগিতার আসর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান ও কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই। 

ক্রীড়া মন্ত্রী কমনওয়েলথ ফেডারেশনের সভাপতিকে জানান, বাংলাদেশ অত্যন্ত সফলভাবে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে চলেছে। এরই ধারাবাহিকতায় সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশীপও ঢাকা অত্যন্ত সফলভাবেই আয়োজন করবে। 

রোববার (১৮ই ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে যু্ব ও ক্রীড়া মন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি সানি পিল্লাই। এ সময়ে কমনওয়েলথভুক্ত রাষ্ট্র সমূহের মধ্যে কারাতে খেলার উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

ক্রীড়া মন্ত্রী বলেন, কারাতে  অত্যন্ত জনপ্রিয় একটি গ্লোবাল স্পোর্ট। বাংলাদেশেও দিন দিন খেলাটি জনপ্রিয় হয়ে উঠছে। সরকার কারাতের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় 

আগামী ২৫-২৯শে সেপ্টেম্বর কমনওয়েলথ কারাতে প্রতিয়োগিতার আসর ঢাকায় অনুষ্ঠিত হবে।

এ আসর আয়োজনে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানিয়ে কমনওয়েলথ কারাতে ফেডারেশনের সভাপতি বলেন, বাংলাদেশ ক্রিকেট ফুটবল কারাতেসহ সকল খেলায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। সদ্য দায়িত্বপ্রাপ্ত ক্রীড়া মন্ত্রীর সফল নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়াক্ষেত্রে আরো এগিয়ে যাবে।

আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন এমবাপ্পে, নতুন গন্তব্য কোথায়?

এ সময়ে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রীকে লিডার অভ ক্রিকেট হিসেবে আখ্যায়িত করে বলেন,  বিসিবি সভাপতি হিসেবে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী ক্রিকেটকে বিশ্ব ক্রীড়াঙ্গনে এক শক্তিশালী অবস্থানে উন্নীত করতে সমর্থ হয়েছেন।

বৈঠকে যু্ব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খানসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

এসসেক/ এএম/ 

যুব ও ক্রীড়া মন্ত্রী কমনওয়েলথ কারাতে প্রতিয়োগিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250