মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে *** জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড *** খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার *** জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী *** অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী *** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

পিএসজি ছাড়ছেন এমবাপ্পে, নতুন গন্তব্য কোথায়?

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

অবশেষে পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। গত কয়েক মৌসুম ধরেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন চললেও কোনোবারই সেটা বাস্তবে পরিণত হয়নি। তবে এবার এমবাপ্পের পিএসজি ছাড়ার বিষয়টি মোটামুটি পাকা। ইতোমধ্যে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা কর্তাদের জানিয়ে দিয়েছেন ফরাসি তারকা।

আগামী মৌসুম থেকে পিএসজির হয়ে খেলবেন না সেটা ক্লাব পরিচালকদের সাফ জানিয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 

২০১৭ সালে মোনাকো থেকে প্যারিসের ক্লাবটিতে নাম লেখানো ২৫ বছর বয়সী এমবাপ্পে। ২০২২-এ পিএসজির সঙ্গে নতুন চুক্তি করেন। সেই চুক্তি অনুযায়ী ২০২৪ সাল পর্যন্ত তার প্যারিসে থাকার কথা।

চুক্তিতে একটি শর্ত ছিল, তিনি চাইলে মেয়াদ এক বছর বাড়াতে পারবেন। কিন্তু সেই শর্ত চালু করেননি এমবাপ্পে। পিএসজি ছেড়ে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা।

তবে ফরাসি সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, গ্রীষ্মের দলবদলে ক্লাব ছেড়ে যাওয়ার ইচ্ছার কথা সতীর্থের জানিয়েছেন এমবাপ্পে। শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) পিএসজির অনুশীলনে সতীর্থদের সবাইকে ডেকে এই কথা বলেন তিনি। পরবর্তী গন্তব্য কী হবে সে ব্যাপারে সতীর্থদের কিছু জানাননি। কেবল ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথাটাই জানিয়েছেন।

এমবাপ্পের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা ছড়িয়ে পড়ার এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পিএসজির কোচ লুই এনরিককে। তবে তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই উল্লেখ করে এনরিক বলেছেন, ক্লাব ও দল যেকোনো ব্যক্তির ঊর্ধ্বে।

আরও পড়ুন: ব্রাজিলকে হারিয়ে অলিম্পিকের মূল পর্বে আর্জেন্টিনা

সংবাদ সম্মেলনে এমবাপ্পের ক্লাব ছাড়ার বিষয়ে এনরিক বলেন, বিষয়টির সঙ্গে যারা জড়িত, তারা মতামত না দেওয়া পর্যন্ত আমি এটা নিয়ে কথা বলব না। কিলিয়ান এমবাপ্পে প্রকাশ্যে কিছু বলেনি, ক্লাবও এখন পর্যন্ত কিছু বলেনি। তাই তারা যখন কথা বলবে কোচ হিসেবে, তখন আমি মতামত দেব। তবে আমরা কাজ করে যাব, যেন আমরা আরও ভালো দল হতে পারি।

পিএসজি ছাড়ার পর এমবাপ্পের পরবর্তী গন্তব্য কী হবে, এই প্রশ্নে একটা উত্তরই আসছে ঘুরেফিরে। আর সেটা হলো ফরাসি তারকার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো এরই মধ্যে এমবাপ্পের পরবর্তী গন্তব্য হিসেবে রিয়ালের নাম নিশ্চিত করেছে। এমনকি রিয়ালে তার বেতন–ভাতা কেমন হবে, তা নিয়েও খবর প্রকাশিত হয়েছে।

সূত্র: এএফপি

এসকে/ 

পিএসজি কিলিয়ান এমবাপ্পে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সৌদির অনুরোধে হুতিদের বিরুদ্ধে হামলার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প, সরে দাঁড়ান শেষ মুহূর্তে

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাতীয় গ্রিডে ৮০ শতাংশ সৌর ও বায়ুবিদ্যুৎ, অস্ট্রেলিয়ায় রেকর্ড

🕒 প্রকাশ: ০৫:৫১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

খুনের ঘটনায় বাংলাদেশ পুলিশের নথি থেকে নাম কাটাতে ৯০ হাজার ডলার ঘুষ, অবশেষে অস্ট্রেলিয়ায় গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৫:৪৪ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি তেলের দাম বাড়লেও নিত্যপণ্যের বাজারে বড় প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত ভাড়া নিলে জরিমানা-রুট পারমিট বাতিল: সড়ক পরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:৩১ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250