বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

পোশাকশ্রমিকদের গল্প নিয়ে দীপ্ত টিভিতে নতুন মেগা সিরিজ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৫

#

‘খুশবু’ ধারাবাহিক নাটকের দৃশ্য। ছবি: দীপ্ত টিভির সৌজন্যে

অভিনয়প্রতিভা খোঁজার জন্য ‘স্টার হান্ট’ নামে রিয়েলিটি শোর আয়োজন করেছিল দীপ্ত টিভি। গ্র্যান্ড ফিনালেতে ঘোষণা দেওয়া হয়েছিল, স্টার হান্ট বিজয়ীরা দীপ্ত প্রযোজিত ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজ ও ধারাবাহিক নাটকে কাজের সুযোগ পাবেন। গত ঈদুল আজহায় এ চ্যানেলের নাটকে কাজ করে ইতিমধ্যে অনেকের অভিনয়ে অভিষেকও হয়েছে।

এর ধারাবাহিকতায় স্টার হান্ট বিজয়ীরা অভিনয় করতে যাচ্ছেন মেগা সিরিজ ‘খুশবু’তে। ইতিমধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত দীপ্ত স্টার হান্টের চ্যাম্পিয়ন মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন ছাড়া নাটকটিতে অভিনয়ের সুযোগ পেয়েছেন শেখ ফারিয়া হোসেন, সায়র নিয়োগী ও মারিয়া মৌ।

খুশবু মেগা সিরিজে দীপ্ত স্টার হান্টে বিজয়ীরা ছাড়াও আছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষাকে। একটি বিশেষ চরিত্রে আছেন সামিরা খান মাহি।

দীপ্ত টিভিতে প্রচারিত মাশরাফি জুনিয়র ছিল দর্শকনন্দিত মেগা সিরিজ। সেই মাশরাফি জুনিয়রের পরিচালক সাজ্জাদ সুমন ও তার টিম নির্মাণ করছে খুশবু সিরিজটি। সাজ্জাদ সুমন বলেন, ‘আমরা যখন মাশরাফি জুনিয়র শুরু করেছিলাম, তখন সেটা ছিল একেবারে নতুন গল্প। ক্রিকেট নিয়ে সেভাবে তখনও কেউ গল্প দেখায়নি। এবারও নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছি দর্শকদের সামনে। আশা করি, খুশবু দিয়ে এবারও দর্শকদের মন জয় করতে পারব।’

খুশবু মেগা সিরিজটি তৈরি হচ্ছে পোশাক শ্রমিকদের জীবনের গল্প নিয়ে। গার্মেন্টস শিল্পের ভেতর ও বাইরের নানা দিক, শ্রমিক ও মালিকপক্ষের বিভিন্ন চড়াই-উৎরাইয়ের মাধ্যমে এগিয়েছে খুশবুর গল্প। এর সঙ্গে যুক্ত হয়েছে এ শিল্পের শ্রমিকদের আশা-নিরাশা, স্বপ্ন-সাধের কোমল ও কঠোর জীবনযাপন। আহমেদ খান হীরকের গল্পে খুশবুর চিত্রনাট্য লিখেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মারুফ হাসান। শিগগিরই দীপ্ত টিভিতে শুরু হবে ধারাবাহিকটির প্রচার।

জে.এস/

মেগা সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250