শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ১৩ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরে নয়জন জুলাই যোদ্ধাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল সোমবার (১২ই জানুয়ারি) তাদের সঙ্গে চুক্তি হয়। এরপর বন্দরের চিফ পারসোনেল অফিসারের এক দপ্তরাদেশে তাদের পদায়ন করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চিফ পারসোনেল অফিসারের কার্যালয় থেকে জারি করা দপ্তরাদেশে জানানো হয়, বোর্ডের সিদ্ধান্ত অনুসারে বন্দরের কাজের স্বার্থে গেজেটভুক্ত এই জুলাই যোদ্ধাদের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণ সেবা সহযোগী ও সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগপ্রাপ্তরা চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ কেন্দ্র, প্রশাসন বিভাগ, নৌ-বিভাগ, নৌ-প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, হাইড্রোগ্রাফি বিভাগ, অর্থ ও হিসাব বিভাগ, পরিকল্পনা বিভাগ এবং চট্টগ্রাম বন্দর বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শাখায় দায়িত্ব পালন করবেন। চুক্তি অনুযায়ী প্রশিক্ষণ সেবা সহযোগীরা ২৬ হাজার ৬৩৬ টাকা ও সহকারী পাবেন প্রায় ২১ হাজার টাকা।

পদায়নকৃতদের মধ্যে রয়েছেন আরবী মোহাম্মদ আল মিরাজ, মোহাম্মদ সাকিল, মো. মেহেরাজ হোসেন, মাহবুবুল আলম, মো. শেফাতুল কাদের, সাইফুল ইসলাম, মোহাম্মদ তারেক, মো. আমির হোসেন ও মো. ইব্রাহীম। তারা সবাই গেজেটভুক্ত জুলাই যোদ্ধা।

দপ্তরাদেশে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট বিভাগগুলো মাসিক ভিত্তিতে তাদের হাজিরা শিট প্রশাসন বিভাগে পাঠাবে। হাজিরা শিটের ভিত্তিতে প্রশাসন বিভাগ সেবামূল্যের বিল প্রস্তুত করে অর্থ ও হিসাব বিভাগে পাঠাবে। অর্থ ও হিসাব বিভাগ সংশ্লিষ্টদের নিজ নিজ ব্যাংক হিসাবে মাসিক সেবামূল্য পরিশোধের ব্যবস্থা নেবে। এ ছাড়া চুক্তিবদ্ধ প্রশিক্ষণ সেবা সহযোগী ও সহকারীদের আগামী সাত দিনের মধ্যে তাদের ব্যাংক হিসাবসংক্রান্ত তথ্য জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো.ওমর ফারুক বলেন, ‘জুলাই যোদ্ধাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নয়জনকে অস্থায়ী ভিত্তিতে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী তারা থোক টাকা পাবেন।’

উল্লেখ্য, নিয়ম অনুযায়ী বন্দরে স্থায়ী পদে নিয়োগের জন্য আগে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর প্রার্থীরা আবেদনের পর লিখিত ও মৌখিক পরীক্ষায় যোগ্যতা অনুসারে নিয়োগ দেওয়া হয়

চট্টগ্রাম বন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250