শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আজ স্টার সিনেপ্লেক্সে হলিউডের চার সিনেমার মুক্তি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৩ পূর্বাহ্ন, ২৭শে জুন ২০২৫

#

স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাওয়া চার সিনেমার পোস্টার। ছবি: সংগৃহীত

আজ ২৭শে জুন, শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে হলিউডের চারটি সিনেমা। আলোচিত হরর সিনেমা ‘মেগান’-এর সিকুয়েল ‘মেগান ২.০’, ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর নির্মিত ‘এফ ওয়ান’, অ্যানিমেটেড সিনেমা ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ সিরিজের লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইওর ড্রাগন’ এবং ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজির ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।

মেগান ২.০ প্রথম পর্বের মতো পরিচালনা করেছেন জেরার্ড জনস্টোন। অভিনয়ে অ্যালিসন উইলিয়ামস, ভায়োলেট ম্যাকগ্রা,  ইভানা সাখনো, টিম শার্প, জেমাইন ক্লিমেন্ট প্রমুখ।

ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এফ ওয়ান। জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্র্যাড পিট। আরও অভিনয় করেছেন কেরি কনডন, হাভিয়ের বারডেম ও ক্যালি কুওকো প্রমুখ। 

একটি কাল্পনিক দ্বীপ বার্কে বসবাসকারী ভাইকিংস এবং ড্রাগনদের মধ্যে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে হাউ টু ট্রেইন ইওর ড্রাগন। প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজি ফিরল নতুন সিনেমা নিয়ে। মৃত্যু যে কী ভয়াবহ এবং কিছু মৃত্যু ন্যায়বিচারের সপক্ষে দাঁড়ায় তা আগাগোড়াই ছিল এ ফ্র্যাঞ্চাইজির পরতে পরতে। এর আগে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে এই ফ্র্যাঞ্চাইজির।

এবারের সিনেমার নাম ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস। পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম বি স্টেইন। সিনেমার মূল চরিত্র স্টেফানি রেয়েস, একজন কলেজশিক্ষার্থী। এটি একটি পারিবারিক অভিশাপের গল্প, যেখানে স্টেফানি তাঁর পরিবারের সদস্যদের একে একে মৃত্যুর কবল থেকে বাঁচানোর চেষ্টা করেন।

স্টার সিনেপ্লেক্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250