রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ?

নায়িকা দীঘি যে কারণে ডিবি কার্যালয়ে যাচ্ছেন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৭ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র অভিনেত্রী ও মডেল প্রার্থনা ফারদিন দীঘি ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে যাচ্ছেন। এর আগে তার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে টাকা নেওয়ার বিষয়ে তিনি অভিযোগ জানান ডিবিতে।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) ডিবি সূত্র জানিয়েছে, অভিনেত্রী দিঘীর বিকাশ অ্যাকাউন্ট হয়। হ্যাক করে বিকাশ থেকে টাকা নিয়ে নেয় প্রতারকরা। এরপর তিনি ডিবিতে অভিযোগ দিলে আসামি গ্রেফতার হয়।

আরো পড়ুন: এক সিনেমাতে বলিউড, টলিউড ও ঢালিউডের তারকারা

প্রয়াত নায়িকা দোয়েল ও অভিনেতা সুব্রতর মেয়ে প্রার্থনা ফারদিন দিঘী। চলচ্চিত্রে শিশুশিল্পী হিসেবে পরিচিতি পেয়েছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে চিত্রনায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

২০০৮ সালে মুক্তি পায় পি এ কাজল পরিচালিত সিনেমা ‘১ টাকার বউ’। সেই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেন শাকিব খান, শাবনূর ও রুমানা খান। সিনেমাটিতে কাজল চরিত্রে অভিনয় করা শাবনূরের মেয়ের ভূমিকায় দেখা যায় দিঘীকে। অভিনয়ের জন্য ৩৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ শিশুশিল্পী বিভাগে পুরস্কৃত হন দিঘী।

এসি/




ডিবি কার্যালয় নায়িকা দীঘি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250